News Flash

  • Home
  • Uncategorized
  • আতঙ্ক বাড়ছে! ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলল করোনার নয়া প্রজাতি
Image

আতঙ্ক বাড়ছে! ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলল করোনার নয়া প্রজাতি

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের প্রকোপ যখন নিম্নমুখী, সেই সময় ভয় বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি (স্ট্রেন)। আশঙ্কা সত্যি করে, ভারতে ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলল করোনাভাইরাসের নতুন প্রজাতির হদিশ। এঁদের মধ্যে ৩ জন রয়েছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল হেলথ এন্ড নিউরো-সায়েন্সেস-এ, ২ জন রয়েছেন হায়দরাবাদের সেলুলার এন্ড মলিকুলার বায়োলজিতে ও ১ জন পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। ৬ জনকে পৃথক পৃথক রুমে আইসোলেশনে রাখা হয়েছে।

করোনাভাইরাসের নতুন প্রজাতি নিয়ে বিস্তর চাপে রয়েছে ব্রিটেন-সহ ইউরোপের একাধিক দেশ। সেখানে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে করোনা-সংক্রমণ আটকাতে। ভারতও ব্রিটেন থেকে আগত সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে। তাতেও শেষরক্ষা হল না। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের নতুন প্রজাতির হদিশ। স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতের বিভিন্ন বিমানবন্দরে এসেছেন প্রায় ৩৩ হাজার যাত্রী। সমস্ত যাত্রীদের টেস্ট করা হয়। এখনও পর্যন্ত তাঁদের মধ্যে ১১৪ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে এবং ৬ জনের শরীরে করোনার নতুন প্রজাতির হদিশ মিলেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top