News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার নতুন স্ট্রেন চিহ্ণিত করতেমেশিন কিনবে রাজ্য সরকার
Image

করোনার নতুন স্ট্রেন চিহ্ণিত করতেমেশিন কিনবে রাজ্য সরকার

আগরতলা, ২৯ ডিসেম্বর (হি. স.)৷৷ করোনা-র নতুন স্ট্রেন চিহ্ণিত করার জন্য মেশিন ক্রয় করবে ত্রিপুরা সরকার৷ ইতিমধ্যে প্রক্রিয়া শুরু করে দিয়েছে স্বাস্থ্য দফতর৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই সংবাদ দিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, করোনা-র সাথে লড়াইয়ে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে গোটা বিশ্ব৷ ভারতও তাতে বাদ যায়নি৷ ফলে, সতর্কতামূলক সমস্ত প্রস্তুতি নেওয়া খুবই প্রয়োজন৷ সাথে তিনি যোগ করেন, করোনা-র নতুন স্ট্রেন-এ সংক্রমিতদের চিকিৎসার জন্য পিআরটিআই মহিলা হোস্টেল-কে প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্র হিসেবে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷


এদিন তিনি জানিয়েছেন, সম্প্রতি ৩৩১৮ জন আন্তর্জাতিক যাত্রীর দেহে করোনা-র সংক্রমণ পাওয়া গেছে৷ তাদের মধ্যে ১১৪ জন ইউকে থেকে ফিরেছেন৷ ওই ১১৪ জনের মধ্যে ১ জন ত্রিপুরার বাসিন্দা রয়েছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, ৩০টি রাজ্যে আন্তর্জাতিক যাত্রীর দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ তাদের মধ্যে সবচেয়ে বেশি মহারাষ্ট্রের নাগরিক রয়েছেন৷ মহারাষ্ট্রে বিদেশ ফেরত ৭৪৮ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷

শিক্ষামন্ত্রীর দাবি, ত্রিপুরা করোনা-র নতুন স্ট্রেন-র প্রকোপের চিন্তায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে৷ ইউকে সহ সমস্ত আন্তর্জাতিক যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে৷ শুধু তাই নয়, নতুন স্ট্রেন চিহ্ণিত করার জন্য নমুনা পরীক্ষায় মেশিন ক্রয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে৷ তাতে, নমুনা পুণে-তে পাঠানোর প্রয়োজন পরবে না, বলেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, কেন্দ্রের নির্দেশিকা পেয়েই পিআরটিআই মহিলা হোস্টেল-কে প্রাতিষ্ঠানিক একান্তবাস কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে৷ এ-সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top