News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা দেওয়া প্রধানমন্ত্রী মোদীর পক্ষেই সম্ভব : মুখ্যমন্ত্রী
Image

কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা দেওয়া প্রধানমন্ত্রী মোদীর পক্ষেই সম্ভব : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ ডিসেম্বর (হি.স.)৷৷ কৃষকের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সুবিধা পৌঁছে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষেই সম্ভব হয়েছে৷ প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে ও কৃষক সম্মান নিধি যোজনা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহূত ভিডিও কনফারেন্স-এর প্রাক্কালে বামুটিয়ার কৃষকদের উদ্দেশ্যে এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


তিনি বলেন, বামুটিয়ার নামের সঙ্গে জুড়ে রয়েছেন কৃষকরা৷ আজকে দেশের কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৮ হাজার কোটি টাকা পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার৷ তার মধ্যে বামুটিয়ার দু’হাজার ৫৪ জন কৃষক রয়েছেন৷ দু’ঘণ্টার মধ্যে দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে৷ তাঁর দাবি, এমনও সম্ভব হয় অতীতে কেউ কখনও ভাবতে পারেননি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতেই এটা সম্ভব হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, কৃষক কল্যাণ থেকে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ সবেতেই অনন্য দিশা নিয়ে চলছে মোদী সরকার৷ তিনি জানান, তফশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় অগ্রসর করতে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য ৬০ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার৷ আগে কেন্দ্রীয় সরকার এর জন্য ১১ শতাংশ টাকা দিত৷ এবার থেকে দেবে ৬০ শতাংশ টাকা৷ বাকি টাকা রাজ্য সরকার বহন করবে৷ তাঁর কথায়, বামুটিয়ায়ও বহু সংখ্যক তফশিল জাতিভুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন৷ তাঁদের ক্ষেত্রেও বড় সুযোগ তৈরি হয়ে গেছে৷ তিনি দৃঢ়তার সাথে বলেন, এক নতুন দিশা নিয়ে চলছে ত্রিপুরা সরকার৷ অতীতে আন্দোলনের নামে কৃষকদের পিছিয়ে রাখা হতো৷ তাঁর দাবি, ২০১৭ সালে পূর্বতন সরকারের সময়ে রাজ্যের কৃষিবৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ৷ আড়াই বছরে সেটা বেড়ে ১৩.৫ শতাংশ হয়েছে৷ আজকে কৃষিবৃদ্ধিতে দেশের মধ্যে ত্রিপুরা তৃতীয় স্থানে রয়েছে৷
প্রত্যয়ের সুরে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যের আয়তন ছোট হতে পারে, কিন্তু রাজ্যের মহান কৃষকরা তাঁদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে রাজ্যকে গৌরবান্বিত করছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top