News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান দূর্ঘটনা, নিহত মহিলা, আহত পাঁচজন
Image

পৃথক স্থানে যান দূর্ঘটনা, নিহত মহিলা, আহত পাঁচজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ পৃথক স্থানে যান দূর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে৷ তাছাড়া গুরুতর আহত হয়েছেন পাঁচজন৷পৃথক দূর্ঘটনার মামলা নিয়েছে পুলিশ৷
সিধাই থানা এলাকার ভাটি ফটিক ছড়ায় গত গভীর রাতে দুর্ঘটনায় এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে৷ দুর্ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন৷

আহতদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷সংবাদসূত্রে জানা গেছে শুক্রবার রাত ২ টা নাগাদ একটি মারুতি গাড়ি আগরতলা থেকে মোহনপুর এর দিকে যাচ্ছিল৷ রাতে দ্রুতগামী মারুতি গাড়িটি ভাটি ফটিকছড়া এলাকায় পৌঁছলে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে৷ ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে৷সিধাই থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷


এদিকে বিশালগড় বাইপাস রোডে ও জলের ট্যাঙ্কার এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ তাতে চারজন গুরুতরভাবে আহত হয়েছেন৷ দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে৷ আমতলী থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ চালকদের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে৷


এদিকে, হাপানিয়ায় আরক্ষা দপ্তরের একটি সুকলবাসের সাতে বিপরীত দিক থেকে আসা একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে৷ তাতে অল্টো গাড়ির দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছে৷ আহতদের উদ্ধার করে সাথে সাথেই নিয়ে যাওয়া হয় টিএমসিতে৷ আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি আটক করেছে৷ এই ব্যাপারে একটি মামলা নেয়া হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top