নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি. স.): শীতকালে প্রত্যাশামতোই দেশজুড়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় বাড়ানো হয়েছে করোনা নির্ধারণের পরীক্ষা। গত ২৪ ঘন্টায় গোটা দেশে ১১ লক্ষেরও বেশি করোনা পরীক্ষা করা হয়েছে।
রবিবার সকালে এই কথা জানিয়েছে ভারতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর। এদিন আইসিএমআরের তরফে জানানো হয়েছে বিগত ২৪ ঘন্টায় ১১ লক্ষ ০৭ হাজার ৬৮১ পরীক্ষা করা হয়েছে।সবমিলিয়ে পরীক্ষা হয়েছে ১৬ কোটি ১১ লক্ষ ৯৮ হাজার ১৯৫।উল্লেখ করা যেতে পারে শনিবার গোটা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে। এ বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল গান্ধী।

