News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় প্রধান তিন হাসপাতালে একযোগে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

আগরতলায় প্রধান তিন হাসপাতালে একযোগে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ রাজধানীর হাপানিয়াস্থিত টি.এম.সি, আইজিএম হাসপাতাল ও জিবি হাসপাতালে রবিবার এক যোগে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির৷ সম্প্রতি রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতে রক্তসঙ্কট দেখা দেয়৷ তাই সেই রক্ত সঙ্কট দূরীকরণের লক্ষ্যে রবিবার তিনটি হাসপাতালে এক যোগে রক্তদান শিবির করার উদ্যোগ গ্রহণ করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ সেই মতেবেক এইদিন তিনটি হাসপাতালে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির৷

এই শিবিরে বহু সাধারন মানুষ এইদিন স্বেচ্ছায় রক্তদান করে৷ এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ প্রদান করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তিনি জানান রক্তদান মহৎ দান৷ এইদিন একযোগে তিনটি হাসপাতালে রক্তদান শিবির করা হচ্ছে৷ তিনটি হাসপাতালে ১৫ থেকে ২০ জন করে রক্তদান করবে৷ এই প্রক্রিয়া আগামি তিন সপ্তাহ চালিয়ে যাওয়া হবে৷ এক মাসের একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে৷ প্রত্যেক রবিবারে ১৫ থেকে ২০ জন করে রক্তদান করবে এই তিনটি হাসপাতালে৷ সাংসদ প্রতিমা ভৌমিক সকলের প্রতি আহ্বান জানান রক্তদানে এগিয়ে আসার জন্য৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top