News Flash

  • Home
  • Uncategorized
  • ইউরোপে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা, উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার
Image

ইউরোপে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা, উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

কোপেনহেগেন, ২০ নভেম্বর (হি. স.) :  করোনার দ্বিতীয় ঢেউয়ে ইউরোপে আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা।  ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি । বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপিয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ এদিন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সাংবাদিক সম্মেলনে ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আগামী দিনগুলি যে আরও কঠিন সেই সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘ইউরোপীয় দেশগুলিতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। আগামী ৬ মাস দেশগুলিকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১৭ সেকেন্ডে করোনার ছোবলে ইউরোপে একজনের মৃত্যু হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যন্ত মহাদেশটিতে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫০ লক্ষ ৫৩ হাজার ৫৭০ জন। আর প্রাণ ঝরেছে ৩ লক্ষ ৪৪ হাজার ৯০ জনের। মারণ ভাইরাসে বিশ্বজুড়ে মোট আক্রান্তের ২৮ শতাংশ ও মোট মৃতের ২৬ শতাংশই ইউরোপের বাসিন্দা। করোনার দ্বিতীয় ঢেউয়ে ইউরোপের বিপর্যস্ত দেশগুলির মধ্যে অন্যতম হল ফ্রান্স ও ইতালি। ফ্রান্সে প্রতিদিন গড়ে ত্রিশ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হচ্ছে। গত ৬ নভেম্বর তো একদিনে রেকর্ড সর্বোচ্চ ৬০ হাজারের বেশি রুগী শনাক্ত হয়েছে দেশটিতে। ইতালিতে গত ১৭ নভেম্বর নতুন করে ৩২ হাজার ১৯১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি  ব্রিটেন, রাশিয়া, স্পেনের মতো দেশেও গড়ে প্রতিদিন নতুন করে করোনায় আক্রান্তদের সংখ্যা এখনও ১৫ থেকে ২০ হাজার। জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, পোল্যান্ড, চেক রিপাবলিক, পর্তুগাল, ইউক্রেনসহ ইউরোপের প্রায় সব দেশেই আশঙ্কাজনকভাবে বেড়ে চলছে করোনাভাইরাসের সংক্রমণ।  করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে অনেক দেশই ফের লকডাউনের পথে হেঁটেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top