News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে মহিলা স্বাস্থকর্মীকে গণধর্ষণ, অভিযুক্ত গাড়িচালক সহ তিনজন পলাতক
Image

কৈলাসহরে মহিলা স্বাস্থকর্মীকে গণধর্ষণ, অভিযুক্ত গাড়িচালক সহ তিনজন পলাতক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর৷৷ ঊনকোটি জেলার কৈলাসহরে স্বাস্থ্যকর্মীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে ইরানের থানায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য তৎপরতা শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷


সংবাদ সূত্রে জানা গেছে কৈলাশহর হাসপাতালে কর্মরত এক স্বাস্থ্যকর্মী বিকেল চারটে নাগাদ ডিউটি শেষ করে কৈলাশহর থানার সামনে থেকে গাড়িতে উঠে বাড়িতে যাওয়ার জন্য৷ গাড়িতে ওঠা অন্যান্য যাত্রীরা রাস্তায় নেমে গেলে গাড়িচালক গাড়িটি নির্দিষ্ট রাস্তায় না নিয়ে অন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তখন গাড়িতে থাকা ওই স্বাস্থ্যকর্মী গাড়িচালককে জিজ্ঞাসা করলে চালক জানায় সহজ রাস্তা দিয়ে তাকে নির্ধারিত স্থানে পৌঁছে দেবে৷

কিছুক্ষণ বাদেই ওই গাড়িটি জঙ্গল পথ ধরে নির্জন জায়গায় গিয়ে দাঁড়ায়৷সেখান থেকে ওই স্বাস্থ্যকর্মীকে টেনে বলপূর্বক জঙ্গলে নিয়ে যায়৷ তিনজন মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷ এ ব্যাপারে ধর্ষিতা স্বাস্থ্যকর্মী ইরানি থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করে৷ ধর্ষিতা স্বাস্থ্যকর্মী আরো জানিয়েছে অভিযুক্তরা তাকে প্রাণনাশ করার হুমকিও দিয়েছে৷ ঘটনাটি কাউকে জানালে তাকে হত্যা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে৷ স্বাস্থ্যকর্মী ধর্ষিত হওয়ার অভিযোগ পাওয়ার সাথে সাথে পুলিশ নড়েচড়ে বসে৷


অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই কৈলাশহর সহ পার্শবর্তী এলাকা গুলোতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷উল্লেখ্য রাজ্যে নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা প্রতি নিয়ত ঘটে চলেছে৷রাজ্যে নারী নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top