News Flash

  • Home
  • Uncategorized
  • ৪-দিন ব্যাপী ছট পুজোর সূচনা, বিহারের জলাশয়ে ভক্তদের ঢল
Image

৪-দিন ব্যাপী ছট পুজোর সূচনা, বিহারের জলাশয়ে ভক্তদের ঢল

পাটনা ও লখনউ, ১৮ নভেম্বর (হি.স.): সূচনা হয়ে গেল ৪-দিন ব্যাপী ছট পুজোর। বিহারের মধুবনী, লখিসরাই, মুজফ্ফরপুর-সর্বত্র সোমবার সকাল থেকেই ছট মাইয়ার পুজো করেন মহিলা ভক্তরা। সকাল থেকেই বিহারের সর্বত্র, বিভিন্ন জলাশয়ে ছিল ভক্তদের ভিড়। সূর্যের আরেক নাম ছট। সূর্যকেই পুজো করা হয় ছট পুজোয়। ছট মাইয়ার কাছে এবার সকলেরই প্রার্থনা, করোনা মহামারী থেকে সবাই যেন সুরক্ষিত থাকেন।

বিহারের মুজফ্ফরপুরের বাসিনা রিঙ্কু, তিনি এদিন সকালেই ছট মাইয়ার পুজো করেছেন। তিনি বলেছেন, ‘এই ৪-দিন নির্জলা উপবাস রেখেছি আমি। ছট মাইয়ার কাছে আমরা সবাই প্রার্থনা করব, যাতে সবাই করোনা থেকে সুরক্ষিত থাকতে পারি।’ বিহারের লখিসরাইতেও এদিন সকালে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ছট মাইয়ার পুজো করা হয়। মূলত বিহার ও উত্তর প্রদেশে পালিত হয় এই ধর্মীয় উত্‍সব। বর্তমানে এই কথা বললে অবশ্য ভুল হবে, কারণ ছট পুজো উদযাপন শুধু বিহার ও উত্তর প্রদেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। সারা দেশের বিভিন্ন সম্প্রদায় এবং ধর্মের মানুষ এখন এই উৎসবকে আপন করে নিয়েছেন। 

কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে হয় ছট পুজো৷ ছট পুজো হল আদতে সূর্য এবং তাঁর পত্নী ঊষা ও প্রত্যুষার পুজো। মোট চার দিন ধরে চলে এই পুজো ৷ বছরে দু-টি ছট হয়, একটা হয় চৈত্র মাসে, অন্যটা কার্তিক মাসে ৷ তবে কার্তিক মাসে যে ছট হয়, সেটিই বড় করে পালন করা হয়।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top