News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে করোনা প্রতিরোধে কঠোর অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রকের

দিল্লিতে করোনা প্রতিরোধে কঠোর অবস্থান স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি. স.) : দীপাবলির পর থেকে দিল্লিতে বেড়ে চলা করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। করোনা মোকাবিলা একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রতিটি বাড়িতে গিয়ে টেস্টিং করার পাশাপাশি। আর টি – পিসিআর পদ্ধতিতে টেস্টিং প্রক্রিয়াকে দ্বিগুণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। দশটি দল গঠন করা হয়েছে। যারা বিভিন্নভাবে বিভক্ত হয়ে দিল্লির ১০০ টি বেসরকারি হাসপাতালে গিয়ে পর্যবেক্ষণ করবে। এই সকল হাসপাতালগুলিতে কটা শয্যা রয়েছে এবং আইসিইউ কেমন রয়েছে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রিপোর্ট দেবে।

করোনা মোকাবিলা করার জন্য দিল্লিতে প্যারামিলিটারির ৪৫ জন চিকিৎসক এবং ১৬০ জন প্যারামেডিকেলের স্বাস্থ্যকর্মী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। দিল্লির করোনা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী। শহরে স্পর্শকাতর বা কনটেইনমেন্ট জোনগুলো নিয়ে পর্যালোচনা করেছেন তিনি। করোনা পরীক্ষার জন্য নির্ধারিত ল্যাবের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top