News Flash

  • Home
  • Uncategorized
  • গুপকর জোটে নেই কংগ্রেস, সাফাই রণদীপ সিং সুরজেওয়ালা
Image

গুপকর জোটে নেই কংগ্রেস, সাফাই রণদীপ সিং সুরজেওয়ালা

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি. স.): গুপকর নিয়ে কংগ্রেসের দুই শীর্ষ নেতা ও নেত্রী রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীকে নিজের অবস্থান স্পষ্ট করতে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই বিষয়ে সরব হয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অবশেষে নিজেদের অবস্থান স্পষ্ট করল কংগ্রেস।


 মঙ্গলবার কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, গুপকর জোট বা পিপল অ্যালায়েন্স ফর গুপকর ডিক্লারেশনের সঙ্গে কংগ্রেসের কোন সম্পর্ক নেই। অসত্য এবং নতুন করে বিভ্রান্তি ছড়ানোটা মোদী সরকারের অভ্যেসে পরিণত হয়েছে। জাতীয় সুরক্ষাকে অবহেলা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নিয়ে মিথ্যা, অসত্য বিভ্রান্তিকর মন্তব্য করে চলেছেন। উপত্যকায় ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট কাউন্সিলের যে নির্বাচন তাতে গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করছে কংগ্রেস। গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা থেকেই এই পদক্ষেপ তাদের।


 উল্লেখ করা যেতে পারে, এদিন অমিত শাহ দাবি করেছে যে গুপকর গোষ্ঠী উপত্যকার সমস্যা সমাধানের জন্য বিদেশী হস্তক্ষেপের দাবি জানিয়েছে। এনিয়ে কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করুন। তার প্রেক্ষিতে রণদীপ এই মন্তব্য করেছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top