News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা সংক্রমণের মাঝেই প্রথম টেস্ট আয়োজনে বদ্ধপরিকর ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড
Image

করোনা সংক্রমণের মাঝেই প্রথম টেস্ট আয়োজনে বদ্ধপরিকর ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড

মেলবোর্ন, ১৭  নভেম্বর (হি. স.) : দক্ষিণ অস্ট্রেলিয়ায় নতুন করে শুরু হয়েছে করোনা সংক্রমণ। কিন্তু এই পরিস্থিতিতে হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় ।  ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে মঙ্গলবার জানিয়ে দেওয়া হল, তারা প্রথম টেস্ট খেলানোর জন্য বদ্ধপরিকর ।

রবিবার দক্ষিণ অস্ট্রেলিয়ায় নতুন করে করোনার সংক্রমণের কথা জানানো হয়েছিল। সোমবার সেই সংখ্যা ১৭ তে পৌঁছায় । এই পরিস্থিতিতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাসমানিয়া, নর্দার্ন টেরিটোরি প্রদেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে । সোমবার রাত ১২ টা থেকে অ্যাডিলেড থেকে আগত প্রত্যেককে দুই সপ্তাহ বাধ্যতামূলক হোম কোয়ারানটিন করেছে কুইন্সল্যান্ড । ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “সাউথ অস্ট্রেলিয়ার পরিস্থিতির উপর সমানে নজর রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া ।

তবে অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট আয়োজন করার বিষয়ে বদ্ধপরিকর ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ড ।” অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড জানিয়েছে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাসমানিয়া ও কুইন্সল্যান্ডের যেসব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ অস্ট্রেলিয়ার একদিনের ও টি-২০ দলে রয়েছেন, তাঁরা এদিন সিডনিতে পৌঁছে যাবেন । অস্ট্রেলিয়ার বোর্ডের তরফে নিশ্চিত করা হয়েছে, মার্শ শেফিল্ড শিল্ডের জন্য অ্যাডিলেড টেস্টের কোনও খেলোয়ারও সাউথ অস্ট্রেলিয়ার কোরোনা-হটস্পটে যাননি । তবে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রত্যেক ক্রিকেটারকে বাধ্যতামূলক করোনা পরীক্ষার নির্দেশ দিয়েছে ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top