News Flash

  • Home
  • Uncategorized
  • দুনিয়ায় শ্রমিকদের শোষণতন্ত্র হল কমিউনিষ্টতন্ত্র : মুখ্যমন্ত্রী
Image

দুনিয়ায় শ্রমিকদের শোষণতন্ত্র হল কমিউনিষ্টতন্ত্র : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ নভেম্বর (হি.স.)৷৷ দুনিয়াজুড়ে শ্রমিকদের শোষণতন্ত্র হল কমিউনিষ্টতন্ত্র৷ আজ রাষ্ট্রঋষি দত্তপন্ত ঠেংড়িজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কটাক্ষের সুরে এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷


এদিন তিনি বলেন, রাষ্ট্রঋষি দত্তপন্ত ঠেংড়িজির বিচারধারায় সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারের কাজকে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে চলেছি আমরা৷ কথা দিয়েছিলাম, তিন বছরের মধ্যে ত্রিপুরাকে মডেল স্টেট করব৷ তিন বছরের মধ্যে তা করে দেখাব, দৃঢ়তার সাথে বলেন তিনি৷

মুখ্যমন্ত্রী জোর গলায় দাবি করেন, রাষ্ট্রঋষি দত্তপন্ত ঠেংড়িজির বিচারধারায় সরকার পরিচালিত হচ্ছে৷ তাই, গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছি৷ তিনি বলেন, এবার থেকে ঠিক করেছি যে গ্রাম ঘুরে আসব, এক মাস পর পুনরায় সেখানে যাব৷ নির্দেশ মতো কাজ কতদূর সম্পন্ন হয়েছে তা খতিয়ে দেখব৷তাঁর দাবি, আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলাই আমাদের লক্ষ্য৷ সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি৷


মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, কমিউনিস্টরা মুখে শ্রমিকদের কথা বলেন৷ কিন্তু দুনিয়াজুড়ে শ্রমিকদের শোষণতন্ত্র হল কমিউনিস্টতন্ত্র৷ তবে, আজ বিচারধারা বদলে গেছে৷ কারণ, সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকার পৌঁছে যাচ্ছে৷ আমি নিজে অন্তিম ব্যক্তির জায়গা থেকে আজকে মুখ্যমন্ত্রী হয়েছি, উদাহরণ হিসেবে তুলে ধরেন তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top