News Flash

  • Home
  • Uncategorized
  • সীমান্ত গেট খুলছে না বিএসএফ, সমস্যায় কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের চাষিরা
Image

সীমান্ত গেট খুলছে না বিএসএফ, সমস্যায় কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডের চাষিরা

আগরতলা, ১০ নভেম্বর (হি.স.)৷৷ পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত মধুপুরে ভারত- বাংলাদেশ সীমান্তে গেট বন্ধ করে দিয়েছে বিএসএফ৷ তাতে সমস্যায় পড়েছেন কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত জমির মালিকরা৷ তাই, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক চিঠি দিয়ে ওই গেট পুনরায় খুলে দেওয়ার জন্য বিএসএফ-এর কাছে অনুরোধ জানিয়েছেন৷


পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর ফটিকছড়ায় অবস্থিত বিএসএফ-এর ১২০ নম্বর ব্যাটালিয়নের অধীনে রয়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত গেট নম্বর ৯৮৷ দিনের নির্দিষ্ট সময়ে ওই গেট বিএসএফ খুলে দিত৷ তাতে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থিত জমি মালিকরা চাষাবাদ করার সুযোগ পেতেন৷ জমিতে কাজ শেষে সকলের ফিরে আসার পর বিএসএফ ওই গেট বন্ধ করে দিত৷ কিন্তু, সম্প্রতি বিএসএফ ওই গেট দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে৷ তাতে কৃষিজমির মালিকরা মহা সমস্যায় পড়েছেন৷


পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড় শৈলেশকুমার যাদব বিএসএফ-এর ১২০ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্টকে চিঠি দিয়ে এ-বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন৷ তিনি চিঠিতে লিখেছেন, মধুপুরের অবস্থিত বিএসএফ-এর ১২০ নম্বর ব্যাটালিয়নের অধীনস্থ ভারত- বাংলাদেশ সীমান্ত গেট নম্বর ৯৮ বন্ধ করে দেওয়ায় সমস্যা দেখা দিয়েছে৷ কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে জমি মালিকরা সেখানে যেতে পারছেন না৷ তাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিগড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷ তিনি বিএসএফ-এর কাছে আগের মতো ওই গেট খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top