News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির বাতাস অত্যন্ত খারাপ, ধোঁয়াশায় ঢাকল অক্ষরধাম মন্দির
Image

দিল্লির বাতাস অত্যন্ত খারাপ, ধোঁয়াশায় ঢাকল অক্ষরধাম মন্দির

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): ক্রমেই খারাপ থেকে অসহনশীল হয়ে উঠছে রাজধানী দিল্লির বাতাস। দূষণ এতটাই যে সোমবার সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ল দিল্লির অক্ষরধাম মন্দির। ভোরের দিকে ভালোভাবে দেখায় যাচ্ছিল না অক্ষরধাম মন্দির। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, সোমবার সকালে দিল্লির আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৮৪, যা অত্যন্ত খারাপ। এছাড়াও দিল্লির মুণ্ডকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৭০, ওখলা ফেস ২-এ ৪৬৫, ওয়াজিরপুরে ৪৬৮, আইটিও-তে ৪৭২, মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম এলাকায় বাতাসের গুনগতমান ছিল ৪৪৯। দিল্লির সর্বত্রই এদিন সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ‘ভীষণ খারাপ’।


এরইমধ্যে স্বস্তির খবর হল, খুব শীঘ্রই ধোয়াঁশা থেকে স্বস্তি পেতে পারে দিল্লি। সৌজন্যে-বাতাস। বাতাসে হাওয়ার পরিমাণ বাড়লেই ধোঁয়াশা ধীরে ধীরে কমবে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকালে ঘন্টায় ৩-৪ কিলোমিটার গতিতে হাওয়া বয়েছে দিল্লিতে। দিল্লিতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে ঠাণ্ডা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top