News Flash

  • Home
  • Uncategorized
  • নোটবন্দি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী
Image

নোটবন্দি নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): নোটবন্দির বর্ষপূর্তিতে ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। নোটবন্দিকে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র আখ্যা দিয়ে রাহুল জানিয়েছেন, জেনেশুনে নোটবন্দি এবং দেশবন্দি করে অগণিত পরিবারকে ছারখার করে দেওয়া হয়েছে। তেলেঙ্গানার একটি পরিবার এই বিপর্যয়ের গ্রাসে তলিয়ে গিয়েছে। লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত অর্থ না পেয়ে আত্মঘাতী হওয়ার পথ বেছে নেয় এই পরিবারের কন্যা ঐশ্বর্য।


সোমবার নিজের টুইট বার্তায় রাহুল গান্ধী এক খবরের উদ্বৃতি তুলে ধরে দাবি করেন, তেলেঙ্গানার দরিদ্র পরিবারের ঐশ্বর্য রেড্ডি আর্থিক অনটনের জেরে লেখাপড়া এগিয়ে যেতে না পেরে আত্মঘাতী হয়েছেন। ঐশ্বর্য দিল্লির লেডি শ্রীরাম কলেজের ছাত্রী ছিলেন। দুঃখের এই তীব্র সময় ওই ছাত্রীর পরিজনদের প্রতি সমবেদনা রইল। কিন্তু সত্য ঘটনা হল সরকার জেনে বুঝে নোটবন্দির মতন ভুল করার ফলে বহু পরিবার ছারখার হয়ে গিয়েছে।


এর আগে রবিবার নোটবন্দি চার বছর পূর্তি উপলক্ষে রাহুল গান্ধী নিজের টুইট বার্তায় লিখেছেন, বিভ্রান্ত হবেন না ভুল করে এমন পদক্ষেপ নেওয়া হয়নি। জেনে বুঝেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় বিপর্যয়ের চার বছর পূর্তি উপলক্ষে আপনারা সরব হন। সাধারণ মানুষ থেকে অর্থ নিয়ে মোদী বন্ধুদের লক্ষ কোটি টাকার ঋণ মকুব করে দেওয়া হয়েছিল। জনগণের হিতে নোটবন্দি ছিল না। দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে গিয়েছে নোটবন্দি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top