News Flash

  • Home
  • Uncategorized
  • অনলাইন পরীক্ষার দাবীতে আবারও ডিএলএড পড়ুয়াদের বিক্ষোভ শিক্ষা ভবনে
Image

অনলাইন পরীক্ষার দাবীতে আবারও ডিএলএড পড়ুয়াদের বিক্ষোভ শিক্ষা ভবনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ ফের অন লাইনে পরীক্ষার দাবিতে বৃহস্পতিবার শিক্ষা ভবনে গিয়ে ৭ টি কলেজের ডি এল এইড পড়ুয়া ছাত্র ছাত্রীরা বিক্ষোভ ও ধর্না সংগঠিত করে৷ তাদের বক্তব্য এস সি ই আর টি- পরিচালিত ডি এল এইড-এর ছাত্র ছাত্রীদের ১০ দিন আগে জানিয়ে দেওয়া হয় তাদের পরীক্ষা হবে অফ লাইনে৷ অন্যান্য কলেজ গুলিতে অন লাইনে পরীক্ষা নেওয়া হলেও তাদের ক্ষেত্রে এই দ্বি চারিতা কেন৷


এই প্রশ্ণ তুলে দফায় দফায় শিক্ষা ভবনে গিয়ে অধিকর্তার সঙ্গে দেখা করে অন লাইনে পরীক্ষা নেওয়ার দাবি জানায় ছাত্র ছাত্রীরা৷ তাদের আরো বক্তব্য সকলের পক্ষ্যে এই ভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়৷ অভিভাবকদের অনুমতি আনার বিষয়টিও বিভ্রান্তি কর৷ একই বিষয়ে অন্য কলেজের ছাত্র ছাত্রীরা অন লাইনে পরীক্ষা দিলে কেন তাদের পরীক্ষা একই ভাবে নেওয়া হবে না৷ সাতটি কলেজের ছাত্র ছাত্রীদের কেন অফ লাইনে পরীক্ষা নেওয়া হবে৷ এই সিদ্ধান্ত পরিবর্তন করার দাবিতে অনড় থাকে তারা৷ কিন্তু দফায় দফায় আশ্বাস ছাড়া আর কিছু জোটেনি তাদের ভাগ্যে৷ তাই এদিন বাধ্য হয়ে ফের বিক্ষোভে সামিল হয় ছাত্র ছাত্রীরা৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top