News Flash

  • Home
  • Uncategorized
  • পিছিয়েছে করিমগঞ্জ থেকে বাংলাদেশে নদীপথে পণ্য আমদানি-রফতানির অনুষ্ঠান
Image

পিছিয়েছে করিমগঞ্জ থেকে বাংলাদেশে নদীপথে পণ্য আমদানি-রফতানির অনুষ্ঠান

গুয়াহাটি, ৫ নভেম্বর (হি.স.) : আগামী ৮ নভেম্বর করিমগঞ্জ থেকে বাংলাদেশে নদীপথে পণ্য আমদানি-রফতানির সূচনায় পূর্ব নির্ধারিত অনুষ্ঠান পিছিয়ে গেছে। অনিবার্য কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওইদিন নয়াদিল্লি থেকে দক্ষিণ অসমের করিমগঞ্জ স্টিমার ঘাটে বাংলাদেশে নদীপথে পণ্য পরিবহণের সূচনা করবেন না। অসম অভ্যন্তরীণ নৌ পরিবহণ দফতরের অধিকর্তা গৌতম দাস এই খবর দিয়েছেন। তবে নতুন সূচি এখনও স্থির হয়নি। ফলে কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে নদীপথে বাংলাদেশে পণ্য পরিবহণের সূচনা হবে সে সম্পর্কে তিনি এখনই কিছুই বলতে পারছেন না।

ভারত-বাংলাদেশ সম্প্রীতির আদান-প্রদানের এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় প্রহর গুণছিলেন অসম সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চলবাসী। আগামী ৮ নভেম্বর বাংলাদেশ থেকে সিমেন্ট বোঝাই ভেসেল এসে পৌছনোর কথা ছিল অসমের করিমগঞ্জ স্টিমার ঘাটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে ওই পণ্য গ্রহণ করবেন বলে সূচি নির্ধারিত হয়েছিল। পাশাপাশি ভারত থেকে বাংলাদেশে পণ্য রফতানির সূচনা করবেন তিনি, এমনটাই স্থির হয়েছিল। সে মোতাবেক নদীপথে পরীক্ষামূলকভাবে পাথর রফতানি হওয়ার কথা ছিল ওইদিন। কিন্তু এখন ওই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে পাঁচটি খালি ভেসেল সম্ভবত আগামীকাল করিমগঞ্জ স্টিমার ঘাটে এসে পৌঁছবে। ফলে, কোনও প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই বাংলাদেশের উদ্দেশ্যে পরীক্ষামূলকভাবে নদীপথে পণ্য রওয়ানা দেবে বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশে পাথর রফতানিও করা হবে।

এছাড়া আরও দুটি পরিষেবার সূচনা করার সূচি নির্ধারিত হয়েছিল প্রধানমন্ত্রীর। কিন্তু তা আপাতত চালু হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। তবে, শীগ্রই নতুন সূচি তৈরি হবে বলে সূত্রের খবর।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top