News Flash

  • Home
  • Uncategorized
  • মহামারীর মধ্যেও আর্থিক স্থিতিশীলতা দেখিয়েছে ভারত : প্রধানমন্ত্রী
Image

মহামারীর মধ্যেও আর্থিক স্থিতিশীলতা দেখিয়েছে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি. স.): করোনা পরিস্থিতির মধ্যে ভারত সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তীব্র ভাবে ঘুরে দাঁড়িয়েছে। মহামারীর মধ্যেও আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেছে ভারত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার গ্লোবাল ইনভেস্টর রাউন্ড টেবিল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরে মহামারীর বিরুদ্ধে ভারত বীরত্বের সঙ্গে লড়াই করেছে। ভারতের জাতীয় চরিত্রের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। ভারতের প্রকৃত শক্তি সম্পর্কে অবগত হয়েছে সারা পৃথিবী। ভারতের দায়িত্ববোধ, জাতীয় সংহতি, উদ্ভাবনের উচ্ছ্বাস, সমবেদনা ও সহমর্মিতা বোধের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব। মহামারীর মধ্যেও আর্থিক স্থিতিশীলতা বজায় রেখেছে ভারত। এই ঘুরে দাঁড়ানোর পেছনে প্রশাসনিক কাঠামোর শক্তি, নীতির স্থিতিশীলতা, জনগণের সমর্থন কাজ করেছে। প্রশাসনিক কাঠামো শক্তিশালী থাকার কারণে ৮০০ মিলিয়ন জনগণকে খাদ্যশস্য সরবরাহ করা হয়েছে। ৪২০ মিলিয়ন মানুষকে আর্থিক সাহায্য করা হয়েছে। ৮০ মিলিয়ন মানুষকে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে। মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে করোনার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে ভারত। নীতির স্থিতিশীলতা বজায় থাকার কারণে ভারত বিনিয়োগকারীদের জন্য আদর্শ স্থানে পরিণত হয়েছে। পূর্ব পরিকল্পিত ভাবনা-চিন্তা করে আত্মনির্ভর ভারতের দিকে এগিয়ে চলেছে ভারত। দেশীয় বণিকদের সক্ষমতা এবং শ্রমিক শ্রেণীর দক্ষতার ওপর ভিত্তি করে রণকৌশল গড়ে তুলে আত্মনির্ভরতা দিকে এগিয়ে চলেছে দেশ। আগামী দিনে ভারত উৎপাদন শিল্পের পাওয়ার হাউসে পরিণত হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top