News Flash

  • Home
  • Uncategorized
  • ভোট গণনায় কারচুপি! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
Image

ভোট গণনায় কারচুপি! সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়াশিংটন, ৪ নভেম্বর (হি.স.): এত সহজে হার মানতে নারাজ তিনি। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোটগণনা চলাকালীন ট্রাম্পের হুঁশিয়ারি, ভোটগণনায় কারচুপি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন তিনি। অনেক জায়গাতেই নির্ধারিত সময়ের পরেও ভোট নেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, ওই ভোটাররা ডেমোক্র্যাটদের সমর্থক। তাই ভোটদান প্রক্রিয়া স্থগিতের দাবি জানিয়েছেন তিনি। ট্রাম্পের বক্তব্য, ‘‘আমেরিকার জনগণের সঙ্গে এটা প্রতারণা। আমরা নির্বাচনে জিততে চলেছি। আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব। আমরা চাই সব ভোট বন্ধ হোক।’’


সূত্রের খবর, ট্রাম্প যদি ভোটগণনা বন্ধ করতে চান, তাহলে বাইডেনের আইনি পরামর্শদাতারাও প্রস্তুত রয়েছেন। বাইডেন শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগণনা বন্ধ করার ক্ষেত্রে ট্রাম্পের বিবৃতি আপত্তিকর ও নজিরবিহীন। আমেরিকায় মোট ৫৩৮টি ইলেক্টরাল কলেজের ভোট। জয়ের জন্য প্রয়োজন ২৭০টি ভোট। বাইডেন এগিয়ে ২৩৮টি ইলেক্টরাল ভোটে। ট্রাম্পের পক্ষে ২১৩।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top