News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২২ সালের মধ্যেই প্রতি বাড়িতে পানীয় জলের সংযোগের লক্ষমাত্রা রাজ্য সরকারের
Image

২০২২ সালের মধ্যেই প্রতি বাড়িতে পানীয় জলের সংযোগের লক্ষমাত্রা রাজ্য সরকারের

আগরতলা, ৩ নভেম্বর (হি.স.)৷৷ ২০২২ সালের মধ্যেই ত্রিপুরায় প্রতিটি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার৷ চলতি অর্থবর্ষে ওই লক্ষ্যমাত্রার ৫৩ শতাংশ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে দ্রুততার সাথে কাজ চলছে৷ আজ মঙ্গলবার সচিবালয়ে জল জীবন মিশন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের সাথে ভিডিও কনফারেন্সে আলোচনায় দৃঢ়তার সাথে এ-কথা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা পানীয়জল ও স্বাস্থ্যবিধান দফতরের মন্ত্রী বিপ্লব কুমার দেব৷


দেশের বিভিন্ন রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি রাজ্যের পানীয়জল দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেন৷ সচিবালয়ের ভিডিও কনফারেন্স হল-এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করেন এবং রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনায় অংশ নেন৷ রাজ্যের পানীয়জল ও স্বাস্থ্যবিধান দফতরের প্রধান সচিব শশীরঞ্জন কুমার সহ অন্যান্য আধিকারিকগণও সে সময় উপস্থিত ছিলেন৷
আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, জল জীবন মিশন প্রকল্পে রাজ্যে ২০২০-২১ অর্থবর্ষে ৩ লক্ষ ২০ হাজার ৪৭৩টি পরিবারে টেপের মাধ্যমে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এর মধ্যে ৫২ হাজার ৮৭৫টি বাড়িতে পানীয়জলের সংযোগ ইতিমধ্যেই দেওয়া হয়েছে৷ বাকি পরিবারগুলিতে আগামী ৫ মাসের মধ্যেই পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে দফতর কাজ করছে৷ এজন্য টেন্ডার প্রক্রিয়ার কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানান, গত সেপ্ঢেম্বর মাসে ১৫ হাজার পরিবার এবং অক্টোবর মাসে ১৭ হাজার পরিবারে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে৷ এ-বছরের নভেম্বর মাসে ৩০ হাজার পরিবারে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷

মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২০২২ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য সরকার৷ এর মধ্যে চলতি অর্থবর্ষে প্রায় ৫৩ শতাংশ বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে দফতর কাজ করছে৷ লক্ষ্যমাত্রা পূরণে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রালয় রাজ্যকে যেভাবে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তা আগামীদিনেও পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনাকালে কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত ত্রিপুরার যে-সব জায়গায় জলে আয়রণের আধিক্য রয়েছে সেই অঞ্চলগুলিতে বিশুদ্ধ ও নিরাপদ পানীয়জল সরবরাহের জন্য বিশেষ নজর দিতে বলেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top