News Flash

  • Home
  • Uncategorized
  • বাসভবনে হানা দিয়ে আটক অর্ণব গোস্বামী, নিগ্রহে অভিযুক্ত মুম্বই পুলিশ
Image

বাসভবনে হানা দিয়ে আটক অর্ণব গোস্বামী, নিগ্রহে অভিযুক্ত মুম্বই পুলিশ

মুম্বই, ৪ নভেম্বর (হি.স.): কোনও রকম সমন ও কাগজপত্র ছাড়াই বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামীর বাড়িতে হানা দিল মুম্বই পুলিশের একটি টিম। নিজ বাসভবনেই নিগ্রহের শিকার হলেন অর্ণব। অর্ণবের আরও অভিযোগ, তাঁর শ্বশুর-শাশুড়ি, ছেলে এবং স্ত্রীকেও নিগ্রহ করেছে মুম্বই পুলিশ। কার্যত জোর করেই অর্ণবকে আটক করার পর পুলিশ ভ্যানে তুলে নিয়ে যায় মুম্বই পুলিশ। বুধবার সকালে অর্ণব গোস্বামীর বাসভবনে হানা দেয় মুম্বই পুলিশের একটি টিম। অন্তত ১০ জন পুলিশ কর্মী অর্ণবের বাসভবনে ঢুকে পড়েন।

পুলিশ কর্মীরা অর্ণবকে ধাক্কা দিচ্ছেন, এমনটাও দেখা গিয়েছে। এরপর জোর করে অর্ণবকে আটক করার পর পুলিশ ভ্যানে তোলা হয়। অর্ণবের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, পুলিশ কর্মীদের কারও কাছে সমন অথবা কোনও কাগজপত্র ছিল না। সম্প্রতি অর্ণবকে ‘সবথেকে বড় হাওয়ালা’ আখ্যা দিয়েছিলেন মুম্বইয়ের পুলিশ কমিশনার পরমবীর সিং। এরপরই বিশিষ্ট সাংবাদিক অর্ণব গোস্বামীর বাসভবনে হানা দিয়ে তাঁকে আটক করে নিয়ে গেল মুম্বই পুলিশ। সূত্রের খবর, ২০১৮ সালে ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে।

বেশ কিছুদিন ধরেই মুম্বই পুলিশের সঙ্গে সংঘাত চলছিল অর্ণবের। সুশান্ত মামলা থেকে ফেক টিআরপি কেস, রিপাবলিক টিভি ও মুম্বই পুলিশের মধ্যে চলেছে দোষারোপের পালা। তারমধ্যেই ২০১৮ সালের মামলায় আটক করা হল অর্ণবকে। এই ঘটনার প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top