News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পৃথক জায়গায় যান দূর্ঘটনায় গুরুতর আহত ১৩
Image

রাজ্যের পৃথক জায়গায় যান দূর্ঘটনায় গুরুতর আহত ১৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম/জলেফা, ৩ নভেম্বর৷৷ রাজ্যে পথ দুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে৷ প্রতিদিনই কোনো না কোন স্থানে দুর্ঘটনায় প্রাণহানী ঘটছে৷ মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনীয়ার গৌরাঙ্গ বাজারে পথ দুর্ঘটনায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহত ব্যক্তি নাম দেবাশিস নম৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় বিলোনীয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ প্রথমে সেখান থেকে তাকে জিবিতে স্থানান্তর করা হয়৷


স্থানীয় সূত্রে জানা গেছে, দেবাশিস নম বাইক নিয়ে যাচ্ছিলেন৷ বিপরীত দিক থেকে একটি গাড়ি তাকে ধাক্কা দেয়৷ গাড়ি ধাক্কায় বাইক নিয়ে ছিটকে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে৷ এদিকে বিশালগড় থানার কমলাসাগরের সেকেরকোট বাজার সংলগ্ণ এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় সুকটির ধাক্কায় এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতের নাম মন্টু পাল৷ স্থানীয় লোকজনরা আহতকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে নিয়ে যান৷ এদিকে সুকটি চালক জ্যোতিষ পালও অল্প বিস্তর আহত হয়েছেন৷
এদিকে, শ্রীনগর থানা এলাকার আনন্দনগরের ৮ নং পারা বাইকের থাকায় তিন বছরের এক শিশু গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত শিশুটির নাম সম্রাট দাস৷দুর্ঘটনাগ্রস্ত শিশুটিকে উদ্ধার করে আনন্দ নগর প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে৷ সংবাদ সূত্রে জানা গেছে তিন বছরের শিশুটি বাড়ি থেকে বের হতেই দ্রুতগামী একটি বাইক এসে তাকে ধাক্কা দেয়৷ বাইকের ধাক্কা ছিটকে পড়ে তিন বছরের শিশু গুরুতর ভাবে আহত হয়৷ বাইক চালকও সেখানে দাঁড়িয়ে পড়ে৷ পরিবারের লোকজন এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ আহত শিশুটিকে স্থানীয় লোক সংখ্যা হাসপাতালে নিয়ে যান৷শিশুটি হঠাৎ বাড়ী থেকে রাস্তায় এসে ওঠার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

অন্যদিকে, আগরতলা সীমনা সড়কের ঈশান পুর কালিকাতলা এলাকায় মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ জানাজায় গাড়িটি যাত্রী নিয়ে আগরতলার উদ্দেশ্যে আসছিল৷ দ্রুতবেগে আসার সময় ঈশান পুর কালী গাছতলা এলাকায় এসে পৌঁছলে গাড়ি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ তখন ঐ যাত্রীবাহী গাড়িতে রাস্তায় উল্টে যায়৷ তাকে অবশ্য যাত্রীদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি৷ চারজন যাতে অল্পবিস্তর আহত হয়েছেন৷দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান৷ ভিতরে আটকে পড়া যাত্রীদের স্থানীয় লোকজন টা কোথায় করেন৷স্থানীয় লোকজন জানিয়েছেন গাড়ির চালক অত্যাধিক গতিতে গাড়ি চালানোর ফলেই নয়ন্ত্রণ রক্ষা করতে পারেননি এবং ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ তবে ভাগ্যিস প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷


তাছাড়া, সাতসকালে পথ দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধ৷ বয়স ৬৮ তার নাম মন্টু দাস৷ বাড়ি কমলাসাগর্রে পাণ্ডবপুর এলাকায়৷ পরবর্তী সময়ে আহত মন্টু দাস কে সেকেরকোট বাজারের ব্যবসায়ীরা জড়ো হয়ে গুরুতর আহত অবস্থায় হাপানিয়া হাসপাতালে পাঠিয়ে দেয়৷ ঘটনার বিবরণে জানা যায় উত্তম ভক্ত চৌমুহনী এলাকা থেকে এক যুবক গৃহশিক্ষকের কাজ সেরে যতীশ পাল একটি সুকটি করে যার নম্বর টিআর -০১এএম ৬৯৪৯ চৌমুহনী বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল৷ সেকেরকোট বাজারে আসতেই রাস্তা পার হওয়ার সময় সজোরে ধাক্কা দেয় মন্টু দাসকে৷ পরবর্তী সময়ে মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত হয়ে পড়েন৷ জানা যায় তার একটি পা পুরোপুরি ভেঙ্গে যায় যদিও অল্পবিস্তর আহত হয়েছে সুকটি চালক৷ তা নিয়ে ওই এলাকায় চাঞ্চল্য দেখা দেয়৷
অন্যদিকে, সাব্রুম থেকে মনুঘাট যাববার পথে টিআর০৩-এ-২৬৮৬ নম্বরের একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় কচুবাড়ি এলাকায়৷ তাতে অটোর ছয়জন যাত্রী আহত হয়৷আহতরা হলেন জীতেন্দ্র ত্রিপুরা, অখিরানী ত্রিপুরা, প্রিথিকা ত্রিপুরা, বিদ্যুৎ দেবনাথ, পম্পি দেবনাথ এবং বিশ্বজিৎ দেবনাথ৷ পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top