News Flash

  • Home
  • Uncategorized
  • ভিয়েনায় সন্ত্রাসী হামলায় আইএস যোগ! মৃত্যু ৩ জনের, হামলাকারী খতম
Image

ভিয়েনায় সন্ত্রাসী হামলায় আইএস যোগ! মৃত্যু ৩ জনের, হামলাকারী খতম

ভিয়েনা, ৩ নভেম্বর (হি.স.): অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারালেন ৩ জন। সোমবার রাতে সেন্ট্রাল ভিয়েনার বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় জখম হয়েছেন কমপক্ষে ১৫ জন। পুলিশের গুলিতে খতম হয়েছে একজন হামলাকারী, তবে আরও একজন হামলাকারী পালিয়ে গিয়েছে। ওই সন্ত্রাসীর খোঁজে মঙ্গলবার ভিয়েনাজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়েছে। অস্ট্রিয়ার মন্ত্রী জানিয়েছেন, নিহত হামলাকারীর সঙ্গে ইসলামিক স্টেট (আইএস)-এর যোগ রয়েছে। স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাতে ভিয়েনা পুলিশ জানিয়েছে, অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে ভিয়েনা শহরের ৬টি জায়গায় হামলা চালায় জঙ্গিরা। অস্ট্রিয়ায় পুনরায় করোনাভাইরাস লকডাউন লাগু হওয়ার আগে, সোমবার রাতে বার ও রেস্তোরাঁয় সময় কাটাতে গিয়েছিলেন মানুষজন। লকডাউন লাগু হওয়ার কয়েকঘন্টা আগেই হামলা চালায় সন্ত্রাসীরা।


ভিয়েনা পুলিশ জানিয়েছে, বন্দুকবাজদের গুলিতে মৃত্যু হয়েছে একজন পথচারীর, জখম হন ১৫ জন। পরে আরও দু’জনের মৃত্যু হয়। ভিয়েনার মেয়র মাইকেল লুডউইগ জানিয়েছেন, জখম ১৫ জনের মধ্যে ৭ জনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাত আটটা নাগাদ শহরের একেবারে প্রাণকেন্দ্রে প্রথম গুলির শব্দ শোনা যায়। মঙ্গলবার সকালে অভ্যন্তরীণ মন্ত্রী কার্ল নেহাম্মের জানিয়েছেন, একজন হামলাকারীর খোঁজ চলছে। অত্যাধুনিক অস্ত্র নিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে ভিয়েনা শহরের ৬টি জায়গায় হামলা চালায় জঙ্গিরা। এই সন্ত্রাসী হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়েছে সমগ্র বিশ্ব।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top