News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা-আক্রান্ত অজিত পওয়ার, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে
Image

করোনা-আক্রান্ত অজিত পওয়ার, ভর্তি মুম্বইয়ের হাসপাতালে

মুম্বই, ২৬ অক্টোবর (হি.স.): মারণ করোনাভাইরাসের দৌরাত্ম্য থেকে নিস্তার নেই কারও। মন্ত্রী থেকে রাজনৈতিক নেতা, অনেকেই ইতিমধ্যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার করোনা-আক্রান্ত হলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার। সোমবার অজিত নিজেই জানিয়েছেন, তাঁর করোনা-রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকদের পরামর্শ মতো মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী।


মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার জানিয়েছেন, ‘আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। সুস্থ আছি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে চিকিৎসকদের পরামর্শ মতো মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছি।’ বৃষ্টি-কবলিত মহারাষ্ট্রের পুণে এবং সোলাপুর জেলা থেকে ফেরার পর থেকেই অসুস্থতা বোধ করেন অজিত। গত বৃস্পতিবার তাঁর করোনা-রিপোর্ট নেগেটিভ এসেছিল। বাড়িতেই ছিলেন তিনি। পরে ফের টেস্ট করালে সেই রিপোর্ট পজিটিভ এসেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top