News Flash

  • Home
  • Uncategorized
  • সোনামুড়ায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর
Image

সোনামুড়ায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ সোনামুড়ার মিরপুর এলাকায় জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে সপ্তম শ্রেণীর এক ছাত্রের৷ মৃত ছাত্রের নাম বিজয় রায়৷ বাবার নাম স্বপন রায়৷ ঘটনার বিবরণে জানা যায় সপ্তম শ্রেণীর ছাত্র বিজয় রায় পার্শবর্তী একটি পুকুরে স্নান করতে গিয়েছিল৷ পুকুরটি বেশ গভীর৷


স্নান করতে গিয়ে জলে ডুবে যায় বিজয়৷বেশ কিছুক্ষণ পর বাড়ীতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজনদের মনে সন্দেহ হয়৷ পুকুরে খোঁজাখুঁজি করে তার দেহ উদ্ধার হয়েছে৷ দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷জলে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে৷শারদ উৎসব কে কেন্দ্র করে এলাকার মানুষ যখন আনন্দ-উল্লাসে পরপর ঠিক সেই সময়ে নির্ভায়া পড়ে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়েছে৷
মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়৷ মৃতদেহটি নিজের এলাকায় নিয়ে আসা হলে এলাকার মানুষ পড়েন৷ চোখের জলে এলাকাবাসী তাকে শেষ বিদায় জানান৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top