News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের জনগণকে খোলা চিঠি সোনিয়া গান্ধীর
Image

বিহারের জনগণকে খোলা চিঠি সোনিয়া গান্ধীর

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি. স.): বিধানসভা নির্বাচন উপলক্ষে বিহারে জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। পূর্ব ভারতের অধিক গুরুত্বপূর্ণ এই রাজ্যে আরজেডি-কে সঙ্গে নিয়ে ক্ষমতা দখল করতে মরিয়া কংগ্রেস। বিজেপির রাজনৈতিক আগ্রাসনের সামনে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে এবং শক্তিশালী বিরোধী দল হিসেবে এক কদম এগিয়ে যেতে  বিহার বিধানসভা নির্বাচন দল হিসেবে ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে কংগ্রেসের। সেই লক্ষ্যে বুধবার বিহারবাসীকে উদ্দেশ্য করে খোলা চিঠি দিয়েছেন সোনিয়া গান্ধী। রাজ্যে ক্ষমতায় এলে কংগ্রেস সরকার যে সকল জনমুখী পদক্ষেপ নেবে তার যাবতীয় প্রতিশ্রুতি এই চিঠিতে রয়েছে। 

কার্যত প্রতিশ্রুতির বন্যা মেশানো এই চিঠিতে রয়েছে কৃষি ঋণ মুকুব করে দেওয়া, শিশুকন্যাদের জন্য বিনামূল্যে শিক্ষা, ভূমিহীনদের আবাস প্রদান, পানীয় জল এবং স্বাস্থ্য পরিষেবার অধিকার দেওয়ার প্রতিশ্রুতি চিঠিতে বলা হয়েছে। নিজের চিঠিতে সোনিয়া গান্ধী দাবি করেছেন বৈভবশালী ঐতিহ্য নিয়ে গৌরবশালী ভবিষ্যৎ বিহার নির্মাণে অঙ্গীকারবদ্ধ কংগ্রেস। এর জন্য ‘পরিবর্তন পত্র’ তৈরি করেছে দল। চিঠিতে সোনিয়া গান্ধী আশ্বস্ত করেছেন যে দলিত, প্রান্তিক শ্রেণীর মানুষ, আদিবাসী, সংখ্যালঘুদের উন্নয়ন এবং সম্মান রক্ষার্থে কাজ করে যাবে কংগ্রেস।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top