News Flash

  • Home
  • Uncategorized
  • মোদি-অমিতকে দুষে এনডিএ ছাড়লেন গুরুং, ভূয়সী প্রশংসা মমতার
Image

মোদি-অমিতকে দুষে এনডিএ ছাড়লেন গুরুং, ভূয়সী প্রশংসা মমতার

কলকাতা, ২১ অক্টোবর (হি. স.) :বুধবার  গোর্খাল্যান্ডের প্রবক্তা বিমল গুরুং কলকাতায় ঘোষণা  করলেন এনডিএ ছাড়ছেন তাঁরা। আগামী বিধানসভা ভোটৈ তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়বে গোর্খা জনমুক্তি মোর্চা। 


তিন বছর আত্মগোপনের পর আবারও পাহাড়ের রাজনীতিতে বড়সড় বদলের ইঙ্গিত দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং। এদিন কলকাতার একটি নামী হোটেলে এক সাংবাদিক বৈঠকে রোশন গিরিকে পাশে নিয়ে বিমল জানিয়ে দিলেন তাঁরা এনডিএ তথা বিজেপির সঙ্গ ছাড়ছেন। 


মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের হাত ধরলেও তিনি পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি থেকে সরে আসছেন না বলে দাবি করেন গুরুং। এই সঙ্গে ঘোষণা করেন, আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গেই জোট গড়ে লড়াই করবেন তাঁরা ।


তবে, এখনও পর্যন্ত তৃণমূলের তরফে বা রাজ্য সরকারের তরফে এবিষয়ে কিছুই ঘোষণা করা হয়নি। কাজেই জোট নিয়ে শেষ পর্যন্ত কী হয় তা অবশ্যও দেখার অপেক্ষায় থাকতে হবে। পাহাড়ের সাংসদ রাজু বিস্ত বিজেপির সাংসদের অবস্থান এবং জিটিএ এখন যারা চালাচ্ছেন সেই বিনয় তামাং আর অনিল থাপার কী হবে— এসব প্রশ্ন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গুরুং আর রোশন পাহাড়ে ফিরতে পারলে তামাং-থাপা জুটির রাজনৈতিক ভবিষ্যত কী হবে, সেটা একটা বড় প্রশ্ন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top