News Flash

  • Home
  • Uncategorized
  • অষ্টম দফায় বৈঠকে সম্পর্কের বরফ গলা নিয়ে আশাবাদী ভারত ও চিন
Image

অষ্টম দফায় বৈঠকে সম্পর্কের বরফ গলা নিয়ে আশাবাদী ভারত ও চিন

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি. স.): পূর্ব লাদাখে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যে আগামী সপ্তাহে অষ্টম বারের জন্য কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। মনে করা হচ্ছে এই বৈঠকেই যাবতীয় সমস্যার সমাধান হবে এবং উত্তেজনার বরফ গলে যাবে। সমস্যা সমাধানের জন্য দুই দেশ একে অপরকে একটি রোডম্যাপ দিয়েছে। তা নিয়ে প্রশাসনের শীর্ষ কর্তারা নিজেদের মধ্যে আলোচনায়রত। দুই দেশের মধ্যে  মুখোমুখি বৈঠকে এই রোডম্যাপ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।


২১ সেপ্টেম্বর ষষ্ঠ দফায় বৈঠকে চিনের ওপর প্রভাব ফেলতে ভারত ১২ জনের একটি প্রতিনিধিদল কমান্ডার বৈঠকে পাঠিয়েছিল। সেই বৈঠকে সামরিক কর্তাদের পাশাপাশি বিদেশমন্ত্রকেও অন্তর্ভুক্ত করানো হয়েছিল। ১২ অক্টোবর হওয়ার সপ্তম দফার বৈঠকে রফা সূত্র বার করতে পরবর্তী বৈঠকের নির্ঘণ্ট ঠিক করা হয়। এই বৈঠকে দুই দেশ একে অন্যকে গোপনীয় রোডম্যাপ আদান-প্রদান করে। এই রোডম্যাপের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top