News Flash

  • Home
  • Uncategorized
  • নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অভিযান কংগ্রেসের
Image

নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অভিযান কংগ্রেসের

নয়াদিল্লি, ১২ অক্টোবর (হি. স.): হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে ক্রমাগত কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানিয়ে চলেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে নারীদের ওপর হওয়া নির্যাতন রোধ তথা সুরক্ষা নিশ্চিত করার জন্য কড়া পদক্ষেপ নিতে আর্জি জানিয়েছে কংগ্রেস। সমাজের সকল স্তরের মানুষের মধ্যে নারী নিরাপত্তার সচেতন গড়ে তুলতে ‘হ্যাশট্যাগ স্পিক আপ ফর ওম্যান সেফটি’ নামে সামাজিক মাধ্যমে অভিযান চালাচ্ছে কংগ্রেস।


কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে বিগত ছয় বছরের নারীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়ে গিয়েছে। নারীরা ভয়ের পরিবেশের মধ্যে রয়েছে। তারা ক্রমাগত নিরাপত্তাহীনতায় ভুগে চলেছে। নারীদের ওপর বেড়ে চলা অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। নারীদের ওপর নির্যাতন প্রসঙ্গে অসংবেদনশীল মনোভাব দেখিয়েছে বিজেপি।নিগৃহীতার পরিবারকে ন্যায় বিচার দেওয়ার বদলে দোষীদের বাঁচাতে ব্যস্ত বিজেপি। এমনকি কয়েকজন বিজেপি নেতা নিগৃহীতার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছে। কংগ্রেস ক্রমাগত এই ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে লড়াই করে যাবে। ‘হ্যাশট্যাগ স্পিক আপ ফর ওম্যান সেফটি’ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা জানিয়েছেন, নারী নির্যাতন ক্রমাগত বেড়েই চলেছে। নিগৃহীতাকে ন্যায় দেওয়ার বদলে তার বদনাম করা হচ্ছে। কিন্তু দেশের নারীরা নীরব হয়ে থাকবে না।তারাও প্রতিবাদে সরব হবে। নিজেদের নিরাপত্তার জন্য সরব হবে দেশের নারীরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top