News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে আসছেন নয়াদিল্লিস্থিত বাংলাদেশের হাই কমিশনার ঘুরে দেখবেন বিভিন্ন প্রকল্প
Image

রাজ্যে আসছেন নয়াদিল্লিস্থিত বাংলাদেশের হাই কমিশনার ঘুরে দেখবেন বিভিন্ন প্রকল্প

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর৷৷ সস্ত্রীক ত্রিপুরা সফরে আসছেন নয়াদিল্লিস্থিত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইমরান৷ সাথে থাকবেন ফার্স সেক্রেটারিও৷ চারদিনের ত্রিপুরা সফরে তিনি ভারত-বাংলাদেশ সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখবেন৷ সম্প্রতি ত্রিপুরা সফর করে গেছেন ঢাকা স্থিত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী৷ এরপরই বাংলাদেশ হাই কমিশনারের ত্রিপুরা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ কারণ, দুই দেশের প্রধানমন্ত্রী চাইছেন ত্রিপুরায় ভারত-বাংলাদেশের চলমান প্রকল্পের কাজ অতি দ্রুত সম্পন্ন হোক৷


আগামী ১২ অক্টোবর সস্ত্রীক ত্রিপুরায় আসবেন নয়াদিল্লিস্থিত বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইমরান৷ এদিনই তিনি ত্রিপুরার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন৷ ১৩ অক্টোবর থেকে তিনি বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ঘুরে দেখা শুরু করবেন৷ বিলোনিয়ায় মুহুরী চর এবং মুহুরী ঘাট ল্যান্ড পোর্ট, সাব্রুম-এ নির্মাণাধীন ফেনী মৈত্রী ব্রিজ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সাব্রুম রেল স্টেশন, শ্রীমন্তপুর ল্যান্ড কাস্টম এবং গোমতী নদী বন্দর এবং আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ প্রকল্প-র কাজের অগ্রগতি ঘুরে দেখবেন তিনি৷ ১৫ অক্টোবর তিনি দিল্লি-র উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷

Releated Posts

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top