News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ণিয়ায় দলিত নেতা খুন : লালু-পুত্রদের বিরুদ্ধে এফআইআর
Image

পূর্ণিয়ায় দলিত নেতা খুন : লালু-পুত্রদের বিরুদ্ধে এফআইআর

পাটনা, ৫ অক্টোবর (হি.স.): বিহারের পূর্ণিয়া জেলায় দলিত নেতা, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর প্রাক্তন রাজ্য সচিব শক্তি মালিক খুনের ঘটনায় এফআইআর দায়ের হয়েছে লালুপ্রসাদ যাদবের দুই ছেলের বিরুদ্ধে। লালু-পুত্র তেজস্বী যাদব এবং তেজপ্রতাপ যাদব ছাড়াও অনিল সাধু, কালো পাসওয়ান, সুনীতা দেবী এবং মনোজ পাসওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আরজেডি-র প্রাক্তন রাজ্য সচিব শক্তি মালিকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করেছে পুলিশ। রবিবার পূর্ণিয়া জেলায় নিজ বাসভবনেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হন শক্তি মালিক। শক্তি মালিকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব, অনিল সাধু, কালো পাসওয়ান, সুনীতা দেবী এবং মনোজ পাসওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।


শক্তি মালিকের খুন প্রসঙ্গে সোমবার পূর্ণিয়ার পুলিশ সুপার বিশাল শর্মা জানিয়েছেন, তদন্তের পর জানা গিয়েছে কালো পাসওয়ানের সঙ্গে রাজনৈতিক বিবাদ ছিল শক্তি মালিকের। মৃতের পরিজনরা জানিয়েছেন, প্রায় এক মাস আগে রাইগঞ্জেও শক্তিকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। আলোচনার মাধ্যমে সেই বিবাদ মিটিয়ে ফেলা হয়। জানা যাচ্ছে, রাইগঞ্জ থেকে শক্তি এবং কালো দু’জনই ভোট লড়তে চেয়েছিল। এসপি জানিয়েছেন, প্রমাণ মিললেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তেজস্বী যাদব, তেজপ্রতাপ যাদব, অনিল সাধু, কালো পাসওয়ান, সুনীতা দেবী এবং মনোজ পাসওয়ানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এসপি-র কথায়, পরিবারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ১১.৯.২০২০ তারিখে আরজেডি থেকে বহিষ্কার করা হয়েছিল শক্তি মালিককে, তাঁর বিরুদ্ধে বহু অভিযোগও আনা হয়েছিল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top