News Flash

  • Home
  • Uncategorized
  • মানবতার জন্য অনুপ্রেরণার উৎস গান্ধীজি : রাষ্ট্রপতি
Image

মানবতার জন্য অনুপ্রেরণার উৎস গান্ধীজি : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২ অক্টোবর (হি.স.): জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। গান্ধীজিকে প্রণাম জানিয়ে শুক্রবার সকালে রাষ্ট্রপতি টুইটারে লিখেছেন, মানবতার জন্য অনুপ্রেরণার উৎস হলেন গান্ধীজি। রাষ্ট্রপতি টুইট-বার্তায় লেখেন, গান্ধী জয়ন্তীতে আসুন আমরা সকলে সত্য ও অহিংসার পথ অনুসরণ করি, দেশের কল্যাণ ও প্রগতিতে সর্বদা নিবেদিত থাকি এবং স্বচ্ছ, সমৃদ্ধ ও শক্তিশালী ভারত গঠনের মাধ্যমে গান্ধীজির স্বপ্ন পূরণ করি। টুইটারে রাষ্ট্রপতি আরও লেখেন, জন্মজয়ন্তীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে প্রণাম জানাই। গান্ধীজির সত্য, অহিংসা ও ভালোবাসার বার্তা সমাজে সংহতি আনে। গান্ধীজি হলেন মানবতার জন্য অনুপ্রেরণার উৎস।


প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীরও জন্মদিনও বৃহস্পতিবার। এদিন লালবাহাদুর শাস্ত্রীকেও শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। টুইটারে রাষ্ট্রপতি লেখেন, জন্মবার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীকে আমরা স্মরণ করছি। ভারতমাতার মহান সন্তান। দেশের সেবায় তিনি সর্বদা নিয়োজিত ছিলেন। সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব এবং যুদ্ধকালীন নেতৃত্বের ক্ষেত্রে তাঁর মৌলিক ভূমিকা দেশকে অনুপ্রাণিত করে চলেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top