News Flash

  • Home
  • Uncategorized
  • মহিলাদের নিরাপত্তা দিতে না পারলে পদত্যাগ করুন যোগী : সুপ্রিয়া সুলে
Image

মহিলাদের নিরাপত্তা দিতে না পারলে পদত্যাগ করুন যোগী : সুপ্রিয়া সুলে

মুম্বই, ২ অক্টোবর (হি.স.): হাথরাস, বলরামপুরের পর এবার উত্তর প্রদেশের ভাদোহী। যোগী আদিত্যনাথের রাজ্যে ফের ধর্ষণের শিকার নারী! উত্তর প্রদেশে বেড়ে চলা ধর্ষণের ঘটনা নিয়ে যোগী আদিত্যনাথ সরকারকে তীব্র আক্রমণ করলেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করে শুক্রবার সুপ্রিয়া সুলে বলেছেন, মহিলাদের নিরাপত্তা দিতে না পারলে পদত্যাগ করা উচিত যোগী আদিত্যনাথ সরকারের। এদিন সুপ্রিয়া সুলে বলেন, ‘আমার মনে হয় উত্তর প্রদেশ সরকার কিছু একটা লুকানোর চেষ্টা করছে। রাহুল, প্রিয়াঙ্কা অথবা কংগ্রেস কর্মীদের যা হল, জেলাশাসক এবং অন্যান্যরা যেমন মন্তব্য করছেন, তাতে মনে হচ্ছে উত্তর প্রদেশ সরকার কিছু লুকানোর চেষ্টা করছে।


হাথরাসের গণধর্ষণ কাণ্ড, বলরামপুরে ধর্ষণ নিয়ে যখন উত্তাল গোটা দেশ, সে সময় ফের এক বার ধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে। মাথা পাথর দিয়ে থেঁতলানো। মুখ চেনার উপায় নেই। ধর্ষণ করে নৃশংস ভাবে খুন করা হয় এক দলিত কিশোরীকে। হাথরাসের পর এ বার ভাদোহী। উত্তর প্রদেশে বেড়ে চলা ধর্ষণের ঘটনা প্রসঙ্গে সুপ্রিয়া সুলে বলেন, ‘বিগত দু’দিনে তিনটি ধর্ষণের ঘটনা উত্তর প্রদেশে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি, বিশদ তদন্তের প্রয়োজন। যোগী সরকার যদি মহিলাদের নিরাপত্তা দিতে না পারে তাহলে পদত্যাগ করা উচিত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top