News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন
Image

নাবালিকার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার কৈলাশহরের ইরানি থানা এলাকার ধুলিয়াকান্দির গ্রামে এক নাবালিকার বিয়ে বন্ধ করে দিল প্রশাসন৷সংবাদ সূত্রে জানা যায় ডিসিএম রূপক ভট্টাচার্যের কাছে সুনির্দিষ্ট খবর আসে ইরানি থানা এলাকার ধুলিয়াকান্দির গ্রামে ১৬বছরের এক নাবালিকার বিয়ের আয়োজন চলছে৷সেই খবরের পরিপ্রেক্ষিতে ডিসিএম রূপক ভট্টাচার্য ইরানি থানার পুলিশকে সঙ্গে নিয়ে দোলিয়া কান্দি গ্রামে ছুটে যান৷ সেখানে গিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করেন৷উভয় পরিবারের সঙ্গে ডিসিএম সহ প্রশাসনের কর্মকর্তারা কথা বলেন৷ নাবালিকার বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ বলে তাদের বুঝানো হয়৷ শেষ পর্যন্ত উভয়পক্ষ বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত উপনীত হয়৷

উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে নাবালিকা বিয়ের প্রবণতা এখনো অব্যাহত রয়েছে৷ বিশেষ করে গ্রামেগঞ্জে এই প্রবণতা এখনো বহাল তবিয়তে চলেছ৷ এ বিষয়ে অবশ্য সাধারন মানুষও এখন অনেকটাই সচেতন৷ জনগণ সচেতন থাকার কারণেই এইসব নাবালিকার বিয়ে বন্ধ করা প্রশাসনের পক্ষে সম্ভব হচ্ছে৷কোন ভাবে যাতে নাবালিকার বিয়ে দেওয়া না যায় সে বিষয়ে স্থানীয় জনগণকে সতর্ক থাকার জন্য প্রশাসনের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top