News Flash

  • Home
  • Uncategorized
  • বছরের চতুর্থ বন্যার কবলে অসমের নয়টি জেলা, ক্ষতিগ্ৰস্ত ৩.১৭ লক্ষ মানুষ
Image

বছরের চতুর্থ বন্যার কবলে অসমের নয়টি জেলা, ক্ষতিগ্ৰস্ত ৩.১৭ লক্ষ মানুষ

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : গত চার-পাঁচ দিনের বৃষ্টির ফরে চলতি বছরে অসমে এ নিয়ে চতুর্থবার বন্যার পরিবেশ সৃষ্টি হয়েছে। এবারের বন্যায় রাজ্যে এখন পর্যন্ত ৩ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে গুয়াহাটিতেও ব্ৰহ্মপুত্ৰ নদের জলেরস্তর ক্ৰমশ বাড়ছে।

মঙ্গলবার আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ)-এর বুলেটিনে জানানো হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যার দিকে গুয়াহাটিতে জেলাশাসকের কার্যালয় সংলগ্ন ব্ৰহ্মপুত্ৰের জলস্তর বিপদসীমা ৪৯.৬৮ থেকে মাত্ৰ ০.৪২ নীচে ছিল। অর্থাৎ এদিন নদের জলস্তর ৪৯.২৬ মিটার উপর দিয়ে প্ৰবাহিত হচ্ছিল। বুলেটিনে আরও জানানো হয়েছে, রাজ্যে চতুর্থবারের বন্যায় ৩.১৭ লক্ষ মানুষ ক্ষতিগ্ৰস্ত হয়েছেন।

বন্যার কবলে পড়েছে ধেমাজি, লখিমপুর, মরিগাঁও, নগাঁও, মাজুলি, পশ্চিম কারবি আংলং, শিবসাগর, ডিব্ৰুগড়, তিনসুকিয়া জেলা। চলতি বন্যায় একজনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত চলতি বছরে এ পর্যন্ত বন্যায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। অন্তত পক্ষে ২১৯টি গ্ৰাম বন্যার জলে প্লাবিত হয়েছে। নদী, পথঘাট, চাষের খেত, যেদিকে তাকানো যায় সর্বত্ৰ জল থই থই। লকডাউনের ধাক্কা সামলাতে না-সামলাতে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।

গুয়াহাটি মহানগরের সেন্ট্ৰাল ওয়াটার কমিশনের রিপোর্টে জানানো হয়েছে, অতিবৃষ্টি এবং কিছু কিছু এলাকায় নদীর স্লুইস গেট খুলে দেওয়ার দরুন গত ২৫ সেপ্টেম্বর থেকে ব্রহ্মপুত্র নদের জলস্তর ক্ৰমশ বাড়ছে। জলের স্তর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে অগাস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত অসমের প্রায় ৩০টি জেলা বন্যার কবলে পড়েছিল। টানা একমাসের বন্যায় বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top