News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি বিলের বিরুদ্ধে কংগ্রেসের রাজভবন অভিযান, রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি
Image

কৃষি বিলের বিরুদ্ধে কংগ্রেসের রাজভবন অভিযান, রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্ঢেম্বর৷৷ কৃষি বিলের বিরুদ্ধাচরণ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজভবন ঘেরাও অভিযানে পরিস্থিতি এতটাই অগ্ণিগর্ভ হয়ে উঠেছিল যে পুলিশকে জলকামান ছুঁড়তে হয়েছে৷ ব্যারিকেড ভেঙে প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেস কর্মীদের আটকাতে গিয়ে পুলিশের হিমশিম খেতে হয়েছে৷ তবে দীর্ঘ সময় প্রতিরোধ গড়ে তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ৷ শেষে প্রদেশ কংগ্রেসের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা এক স্মারকলিপি রাজ্যপালের হাতে তুলে দিয়েছেন৷ তাৎপর্যের বিষয়, দীর্ঘদিন পর প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মণ কোনও আন্দোলনে পা মিলিয়েছেন৷ রাজ্যপালকে স্মারকলিপি দিতে রাজভবনেও গেছেন তিনি৷
আজ সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি আইনজীবী পীযূষকান্তি বিশ্বাস বলেন, কৃষকদের অধিকার খর্ব করার লক্ষ্যেই তিনটি বিল পাশ হয়েছে৷ তাতে রাষ্ট্রপতিও অনুমোদন দিয়েছেন৷ তাঁর দাবি, ওই বিল কৃষকদের সর্বনাশ করবে৷ তাঁর কথায়, কয়েক হাজার কৃষক ইতিমধ্যে আত্মহত্যা করেছেন৷ ওই বিল আরও কৃষককে মৃত্যুর দিকে ঠেলে দেবে৷


তাঁর দাবি, কংগ্রেস কৃষকদের পাশে রয়েছে৷ ৬২ কোটির অধিক মানুষ এবং আড়াই শতাধিক সংগঠন ইতিমধ্যে ওই বিলের বিরোধিতায় রাস্তায় নেমেছে৷ এই আন্দোলন কেন্দ্রে সরকার পরিবর্তন না হওয়া পর্যন্ত জারি থাকবে৷
এদিন সার্কিট হাউসে প্রদেশ কংগ্রেস এবং যুব কংগ্রেস কর্মীদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে পুলিশ৷ তাদের মোকাবিলায় সেখানে পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছিল৷ কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে কংগ্রেস কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ জলকামান ছুঁড়তে থাকে৷ দীর্ঘক্ষণ কংগ্রেস কর্মীরা নিরাপত্তা বাহিনীকে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ পুলিশ ও নিরাপত্তা বাহিনী তাঁদের পিছু হটতে বাধ্য করেছে৷ শেষে কংগ্রেসের এক প্রতিনিধি দল প্রদেশ সভাপতি পীযূষকান্তি বিশ্বাসের নেতৃত্বে রাজভবনে রাজ্যপালের সাথে দেখা করতে যান৷

ওই প্রতিনিধি দলে পীযূষকান্তি বিশ্বাস ছাড়াও ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বর্মণ, রাজেশ্বর দেববর্মা প্রমুখ৷ এই আইন বাতিলের দাবিতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে লেখা রাজ্যপালের কাছে স্মারকলিপি দিয়েছে কংগ্রেস৷ এদিকে সদর মহকুমা পুলিশ আধিকারিক শাশ্বত কুমার জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণাধীন৷ বেশ কয়েকজন আন্দোলনকারীকে পুলিশ গ্রেফতার করেছে৷
এদিকে, কৃষি বিলের বিরোধিতায় রাজভবন ঘেরাও অভিযানে কংগ্রেসের একটি মিছিলকে পুলিশ মাঝপথেই আটকে দিয়েছিল৷ অ্যাডভাইজার চৌমুহনি থেকে শুরু হয়ে মিছিলটিকে কর্নেল চৌমুহনিতে আটকে দেয় পুলিশ৷ পুলিশের বাধা দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top