News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাসে মৃত্যু এক, আহত তিনজন
Image

পৃথক স্থানে যান সন্ত্রাসে মৃত্যু এক, আহত তিনজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ রবিবার সকাল প্রায় ১১টা নাগাদ অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কের অগ্ণিপাশা বালকমণি সুকল সংলগ্ণ এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ নিহতকে স্থানীয় চার নম্বর ওয়ার্ডের প্রয়াত জনৈক সুরেন্দ্র দাসের বছর ৬৫-এর ছেলে সুমন্ত দাস বলে পরিচয় পাওয়া গেছে৷
জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও সুমন্ত দাস তাঁর গরু নিয়ে রাস্তা পার হচ্ছিলেন৷ এমন সময় গুয়াহাটি থেকে ওষুধ বোঝাই আগরতলাগামী টিআর ০১ সি ১৮৭৮ নম্বরের ছয় চাকার একটি ট্রাকের নীচে পড়ে যান সুমন্ত৷ ট্রাকের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান গৃহস্থ সুমন্ত দাস৷ এদিকে তাঁর গরুর পিছনের বা পা-ও থেঁতলে গেছে৷ প্রত্যক্ষদর্শী পথচলতি মানুষজন চিৎকার চেঁচামেচি শুরু করেন৷ জড়ো হয়ে যান লোকজন৷ খবর পাঠানো হয় পানিসাগর ফায়ার সার্ভিসে৷


খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন৷ আসে পানিসাগর থানার পুলিশও৷ জাতীয় সড়ক সংলগ্ণ বাড়ি থেকে ছুটে আসে নিহত সুমন্ত দাসের ছেলে জীবন্ত ও অন্যরা৷ সুমন্ত দাসের মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে তাঁরা চিৎকার করে কাঁদতে থাকেন৷ এদিকে ঘাতক ট্রাক সহ তার চালক নিখিল সুত্রধর (৪৫)-কে আটক করেছে পুলিশ৷ নিখিলের বাড়ি আগরতলার খয়েরপুরে৷ ট্রাক চালক ও ওষুধ বোঝাই ট্রাকটি পানিসাগর থানার হেফাজতে আছে৷
অপরদিকে নিহত সুমন্ত দাসের মৃতদেহ ময়না তদন্তের জন্য পানিসাগর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ ময়না তদন্তের পর আজ সন্ধ্যার দিকে মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে৷


কুমারঘাট থানা এলাকার সোনাইমুড়ীতে বাইক ও অটোর সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷আহতদের মধ্যে দু’’জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে কৈলাশহর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ঘটনার বিবরণে জানা যায় সাদা বাড়ি থেকে সোনাইমুড়ী যাওয়ার পথে একটি বাইকে অপর একটি অটো ধাক্কা দেয়৷ বাক নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷অটোর ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে বাইকের চালকসহ তিনজন গুরুতর ভাবে আহত হন৷দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে দু জনের অবস্থা আশংকাজনক হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ চালকদের অসাবধানতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top