News Flash

  • Home
  • Uncategorized
  • গণমুক্তি পরিষদের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে অগ্ণিগর্ভ শান্তিরবাজার
Image

গণমুক্তি পরিষদের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষে অগ্ণিগর্ভ শান্তিরবাজার

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ২৭ সেপ্ঢেম্বর৷৷ গনমুক্তি পরিষদের মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে দক্ষিণ জেলার শান্তিরবাজার পতিছড়ী ড্রপগেইট এলাকায়৷ উপজাতি গনমুক্তি পরিষদের শান্তিরবাজার বিভাগীয় কমিটির উদ্দ্যোগে ১১ দফার দাবির ভিত্তিতে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয় রবিবার৷


এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন গনমুক্তি পরিষদের শান্তিরবাজার মহকুমা সম্পাদক পরিক্ষিৎ মুড়াসিং, গন আন্দোলনের নেতা শ্রীমন্ত দে, অঞ্চল কমিটির সম্পাদক ও অন্যান্য নেতৃত্ব বৃন্দ৷ গণমুক্তি পরিষদ কতৃক আয়োজিত আজকের এই মিছিলটি শান্তিরবাজারের মুড়াসিং পাড়া ও উত্তর তাকমা দুই জায়গা থেকে পৃথকভাবে সংগঠিত হয়ে ড্রপগেইট এলাকায় এসে পথ সভায় মিলিত হবার কথা ছিল৷ এরই মধ্যে উত্তর তাকমা থেকে একটি মিছিলের রেলি ড্রপগেইট সংলগ্ণ এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে ড্রপগেইট এলাকায় কিছু সংখ্যক বাইক বাহিনীর সঙ্গে সংঘর্ষ ঘটে৷

পরবর্তী সময় মুড়াসিং পাড়া থেকে আগত রেলির লোকজন ড্রপগেইট এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সকলে একত্রিত হয়ে বাইক বাহিনীর উপর পাল্টা আক্রমন শুরু করে৷ এতে করে বাইক বাহিনী বাইক রেখে প্রাণ রক্ষার জন্য পালিয়ে যায়৷ এরই মধ্যে গণমুক্তি পরিষদের কর্মীরা ক্ষুব্ধ হয়ে বাইক বাহিনীর বাইক গুলো ভাংচুর করে৷ পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী৷
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ এই মিছিল সম্পর্কে পুলিশের প্রতিক্রিয়ায় শান্তিরবাজার থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান প্রসাশনিক কোন প্রকার অনুমতি ছাড়াই গণমুক্তি পরিষদের কর্মীরা এই মিছিল সংগঠিত করেছে৷ যার ফলে পরবর্তী সময় তারা কোন প্রকার পথসভার আয়োজন করতে পারেনি৷ আজকের এই মিছিল ও সংঘর্ষকে ঘিরে সমগ্র শান্তিরবাজার এলাকায় অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top