News Flash

  • Home
  • Uncategorized
  • পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ পাত্র, চাঞ্চল্য
Image

পাত্রী দেখতে গিয়ে নিখোঁজ পাত্র, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্ঢেম্বর৷৷ বিয়ের জন্য পাত্রী দেখতে এসে নিখোঁজ বাবুল মিয়া নামে বছর ২৫ এর এক যুবক৷ ঘটনা উদয়পুর মহাকুমাধীন কিল্লা থানার অন্তর্গত খপিলং এলাকায়৷ঘটনার বিবরণে জানা যায়, গত ২২ সেপ্ঢেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালে, সোনামুড়া বেজিমারা এলাকার বাবুল মিয়া দুই বন্ধুকে নিয়ে পাত্রী দেখতে আসে বাগমা থানাধীন বিরেন কলোনি এলাকায়৷


এরপর রাত যাপনের উদ্দেশ্যে খুপিলং স্থিত এক আত্মীয়ের বাড়িতে চলে আসেন৷উল্লেখ্য, সেখানে ভাত খাওয়ার পর বাবুল মিয়া নামে ওই যুবক তার দুই বন্ধুকে নিয়ে শুয়ে পড়েন৷জানা যায়, মাঝরাতে বাইরে যাওয়ার নাম করে সেই যুবক ঘর থেকে বের হয়৷কিন্তু অবাক করার বিষয় সকাল হতে চললেও সে আর ঘরে ফেরেনি৷তখন তার বন্ধুরা বাইরে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু তার কোন হদিস মেলেনি৷তারপর সকালে ওই যুবকের বাবা-মা সহ তার আত্মীয় পরিজন ছুটে এসে কিল্লা থানায় লিখিত ভাবে একটি মিসিং ডায়েরি করেন৷নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল একটি কালো শার্ট, সবুজ প্যান্ট, পায়ে ছিল হাওয়াই চটি,তার উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি পিতা আবুল কালাম, মাতা হিরনা খাতুন, সোনামুড়া এলাকার বাসিন্দা৷নিখুঁজ হওয়ার পর ২ দিন হতে চললেও তার খবর লেখা পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি বলে জানান পরিবারের লোক জনেরা৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top