News Flash

  • Home
  • Uncategorized
  • ফিনান্স কোম্পানির কিস্তি দিতে না পেরে আত্মহত্যার চেষ্টা মহিলার
Image

ফিনান্স কোম্পানির কিস্তি দিতে না পেরে আত্মহত্যার চেষ্টা মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ বর্তমান করোনা কালে যে, সাধারণ অংশের মানুষ খুব একটা ভালো নেই তার প্রমাণ কিন্তু অহরহ মিলছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে৷আবারো ফাইন্যান্স কোম্পানি কর্তৃক মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করে সাবরুমের বছর ৬০ এর এক বৃদ্ধ৷


ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে সাত মাস পূর্বে ভিলেজ ডোয়েল গ্রোপ নামে একটি ফাইন্যান্স কোম্পানি থেকে ৪০ হাজার টাকার ঋণ নেন সাবরুম মানিকগড়ের ৪ নং বাসিন্দা রঞ্জিত চক্রবর্তীর স্ত্রী অপর্ণা চক্রবর্তী৷তারা জানায় লকডাউন এর মাঝেও এনারা ঋণ পরিশোধ করে গেছেন৷জানা যায়, রঞ্জিতবাবুর ছেলে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত রয়েছেন৷


কিন্তু রঞ্জিতবাবুর ছেলে অর্থাৎ পরিবারের একমাত্র উপার্জক করোনা আক্রান্ত হওয়ায় এই সপ্তাহে এনারা ঋণ পরিশোধ করতে পারবেন না এই বিষয়টি ফাইন্যান্স কর্মকর্তাদের জানান৷অভিযোগ গত ২১ তারিখ অর্থাৎ সোমবার ভিলেজ ডুয়েল গ্রুপের ম্যানেজার বাড়ি গিয়ে রঞ্জিতবাবু এবং ওনার স্ত্রীকে অভদ্র ভাষায় গালিগালাজ করেন এবং কিস্তি পরিশোধ করতে চাপ সৃষ্টি করেন৷


যার ফলে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে রাতেই তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷পরে এলাকাবাসীদের সাহায্যে উনাকে সাবরুম হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু কর্তব্যরত চিকিৎসক উনার শারীরিক অবস্থা বেগতিক দেখে গোমতী জেলা হাসপাতালে রেফার করে দেয়৷বর্তমানে তিনি গোমতী জেলা হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷

Releated Posts

নিয়োগ বিতর্কে এডিসি প্রশাসনে অস্বস্তি, ১৫ নিয়োগপ্রাপকের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৩ আগস্ট: কথিত নিয়মবহির্ভূত নিয়োগের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় বড় ধাক্কা খেল ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা…

ByByReshmi Debnath Aug 13, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top