News Flash

  • Home
  • Uncategorized
  • টিএমসি অধিগ্রহণ করে এইমস-এর ধাঁচে হাসপাতাল গড়ার দাবি সাংসদ প্রতিমার
Image

টিএমসি অধিগ্রহণ করে এইমস-এর ধাঁচে হাসপাতাল গড়ার দাবি সাংসদ প্রতিমার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্ঢেম্বর৷৷ আগরতলার হাঁপানিয়ায় অবস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালকে অধিগ্রহণ করে এইমস-এর ধাঁচে হাসপাতাল গড়ে তোলার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে দাবি জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷


বুধবার সংসদে শূন্যকালে বক্তব্য পেশ করতে গিয়ে পশ্চিম ত্রিপুরার সাংসদ ভৌমিক বলেন, ত্রিপুরায় একটি মাত্র রেফারেল হাসপাতাল রয়েছে৷ কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় আরও একটি একই পরিকাঠামোর হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করছি৷ তাঁর কথায়, হাঁপানিয়ায় অবস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে৷ সাথে যথেষ্ট জমিও আছে৷


তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে ঢেলে সাহায্য করছেন৷ এখন আমরা নদীপথেও পণ্য পরিবহণে সক্ষম হয়েছি৷ তাই ত্রিপুরায় এইমস-এর সমতুল্য একটি হাসপাতাল স্থাপনের আর্জি জানাচ্ছি৷ তাঁর দাবি, হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজ হাসপাতাল কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করুক৷ সেখানে এইমস-এর সমতুল্য হাসপাতাল গড়ে তুলুক কেন্দ্র৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top