News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুর মন্ত্রিসভায় বড়সড় রদবদল, অপসারিত ছয়, প্রাক্তন কংগ্রেস বিধায়ক সহ পাঁচ নতুন মন্ত্রীর শপথ গ্রহণ
Image

মণিপুর মন্ত্রিসভায় বড়সড় রদবদল, অপসারিত ছয়, প্রাক্তন কংগ্রেস বিধায়ক সহ পাঁচ নতুন মন্ত্রীর শপথ গ্রহণ

ইমফল, ২৪ সেপ্টেম্বর (হি.স.) : মণিপুর মন্ত্রিসভায় একদিনে বড়সড় রদবদল আনলেন মুখ্যমন্ত্রী নংথমবাম বীরেন সিংহ। ছয় সদস্যকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে নতুন পাঁচ জনকে মন্ত্রিত্ব দিয়েছেন তিনি। নতুনদের মধ্যে কংগ্রেস-ত্যাগী দুই বিধায়ককেও রেখেছেন মুখ্যমন্ত্রী। এই সুযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখরাম ইবোবি সিংহের ভাতিজা হেনরি সিংহ রাজ্যে বিজেপি-জোট মন্ত্রিসভার সদস্য হয়ে গেলেন। ইমফলে রাজভবনে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, মুখ্যসচিব রাকেশ কুমার এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে রাজ্যপাল ড. নাজমা হেপতুল্লা নতুন পাঁচ মন্ত্রীকে পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন।

ওখরাম হেনরি সিংহ, ওইনাম লুখোই সিংহ, ভুঙ্গ্যাগিং ভল্টে, সোরোখাইবাম রাজেন সিংহ এবং থোকচম সত্যব্রত আজ নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অন্যদিকে ছয়জনকে আজই মন্ত্রিসভা থেকে অপসারিত করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন বিজেপি, দুজন এনপিপি এবং একজন এলজেপি দলের সদস্য রয়েছেন। অপসারিত বিজেপি-র মন্ত্রীরা হলেন ভি হানখালিয়ান, নেমচা কিপগেন এবং থোকচম রাধেশ্যাম সিংহ। অন্য অপসারিতরা যথাক্রমে এনপিপি-র মন্ত্রী জয়ন্তকুমার সিংহ ও এন কাইসি এবং এলজেপি-র করম শ্যাম।

আজ সকালে প্রথমে রাজ্যপাল তিনজনকে মন্ত্রিসভা থেকে অপসারণের অনুমোদন দিয়েছিলেন। পরবর্তী সময়ে আরও তিনজনের মন্ত্রিসভা থেকে অপসারণের মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সীলমোহর দিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি-তে যোগ দিয়েছিলেন পাঁচ বিধায়ক। তাঁদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওখরাম ইবোবি সিংহের ভাতিজাও ছিলেন। আজ তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিতে মণিপুরের রাজনীতিতে বড় ধামাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ, রাজনৈতিক পর্যবেক্ষক মহল এমনটাই মনে করছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top