News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু শরণার্থী পুনর্বাসনের বিরোধিতায় কাঞ্চনপুরে ১২ ঘন্টার বনধ সর্বাত্মক
Image

ব্রু শরণার্থী পুনর্বাসনের বিরোধিতায় কাঞ্চনপুরে ১২ ঘন্টার বনধ সর্বাত্মক

নিজস্ব প্রতিনিধি, কাঢচনপুর/ আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ রাজ্য সরকার কথা রাখেনি৷ স্থানীয় বিধায়ক ফিরেও তাকান না৷ এক রাশ ক্ষোভ নিয়ে আজ মঙ্গলবার ব্রু শরণার্থী পুনর্বাসনের বিরোধিতায় কাঞ্চনপুর মহকুমায় ১২ ঘণ্টার বনধ পালন করেছে জয়েন্ট মুভমেন্ট কমিটি (জেএমসি)৷ এই বনধ-এ জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া মিলেছে বলে দাবি করেছেন কমিটির কনভেনর সুশান্ত বিকাশ বড়ুয়া৷ কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্লদাস জানিয়েছেন, বনধ-কে ঘিরে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ শান্তিপূর্ণ ভাবেই বনধ পালিত হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় ব্রু শরণার্থীদের পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ এতে কেন্দ্রের সম্মতি মিলেছে এবং চুক্তিও স্বাক্ষরিত হয়েছে৷ পুনর্বাসনের প্যাকেজ হিসেবে কেন্দ্র ত্রিপুরা সরকারকে ৬০০ কোটি টাকা মঞ্জুর করেছে৷ সে মোতাবেক শর্ত মেনে ব্রু শরণার্থীদের ত্রিপুরার বিভিন্ন প্রান্তে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল৷ কিন্তু মাঝপথে সমস্ত পরিকল্পনা বদলে গেছে বলে দাবি করেছে জয়েন্ট মুভমেন্ট কমিটি৷


কমিটির কনভেনরের কথায়, কাঞ্চনপুর মহকুমায় সবর্োচ্চ ৫০০ ব্রু শরণার্থী পরিবারকে পুনর্বাসন দেওয়া হবে বলে ত্রিপুরা সরকার আশ্বস্ত করেছিল৷ কারণ, মহকুমা জুড়ে স্থানীয়দের তুলনায় ব্রু শরণার্থীরা সংখ্যায় বেড়ে গেছে৷ তিনি বলেন, ব্রু শরণার্থীদের অত্যাচারে বহু বাঙালি পরিবার ভিটেমাটি ছাড়া হয়েছেন৷ ঘর-বাড়ি ছেড়ে ভয়ে তাঁরা উদ্বাস্তুর জীবন-যাপন করছেন৷ অথচ, সরকার তাঁদের জন্য চিন্তা করছে না৷ উপরন্ত ব্রু শরণার্থীদের কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসন দিতে চাইছে৷


তাঁর দাবি, ত্রিপুরা সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে ব্রু-দের কাঞ্চনপুরেই পুনর্বাসনের পরিকল্পনা নিয়েছে৷ সংরক্ষিত বনভূমি-তে ত্রিপুরা সরকার ব্রু শরণার্থীদের পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরা সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতায় আজ আমরা ১২ ঘন্টা বনধ পালন করছি৷ সাথে তিনি যোগ করেন, আমাদের এই আন্দোলনে মিজো কনভেনশন সমর্থন জানিয়েছে৷ এদিকে, আজ জয়েন্ট মুভমেন্ট কমিটি এ-বিষয়ে কাঞ্চনপুর মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করেছে৷


সুশান্ত বিকাশ বড়ুয়া-র কথায়, শুধু সরকার নয়, আমাদের ভোটে জয়ী হয়ে আইপিএফটি বিধায়ক প্রেম কুমার রিয়াং আমাদেরকেই ভুলে গেছেন৷ তিনি আমাদের সমস্যা সম্পর্কে অবগত ঠিকই৷ কিন্তু একদিনের জন্যও খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করেননি৷ অথচ ব্রু শরণার্থীরা রেশনের দাবিতে অনির্দিষ্টকালের রাস্তা অবরোধের সময় প্রেম কুমার রিয়াং তাদের পাশে দাঁড়িয়েছিলেন৷ বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি৷ সুশান্তবাবু আক্ষেপ করে বলেন, স্থানীয় বিধায়ক আমাদের দিকে ফিরেও তাকান না৷ তাই আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবে জয়েন্ট মুভমেন্ট কমিটি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top