News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কর্তনের প্রস্তাব বিধানসভায়
Image

বিরোধীদের ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা কর্তনের প্রস্তাব বিধানসভায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ করোনা অতিমারির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার বদলে সস্তা রাজনীতির পথ বেছে নিয়েছেন বিরোধীরা৷ তাই আজ অধিবেশন ওয়াকউট করেছেন তাঁরা৷ এতে তাঁদের বিধানসভা অধিবেশনে অংশগ্রহণের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কর্তন করার প্রস্তাব দেন ট্রেজারি বেঞ্চের সদস্য অরুণচন্দ্র ভৌমিক৷ তাঁর এই প্রস্তাব সঙ্গে সঙ্গে লুফে নিয়ে সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ বলেন, অরুণবাবুর প্রস্তাবে যুক্তি রয়েছে৷ কারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বিরোধীরা আজ নাটক মঞ্চস্থ করেছেন৷ যা তাঁদের চিরাচরিত অভ্যাস, কটাক্ষ করে বলেন তিনি৷


বিধানসভায় কণ্ঠরোধের অভিযোগ এনে আজ বিরোধীরা ওয়াকউট করেছেন৷ এতে শাসক দলের বিধায়ক অরুণচন্দ্র ভৌমিক বলেন, চিনের উহান শহর থেকে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে৷ কিন্তু বিরোধীরা তাতে মোটেও বিচলিত নন৷ তিনি আক্ষেপ করে বলেন, করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা এবং সহযোগিতার বদলে বিরোধীরা অধিবেশন ওয়াকআউট করে বেরিয়ে গেছেন৷ তাতে তাঁদের একদিনের অধিবেশনে অংশগ্রহণের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা কর্তন করা হোক৷

তাঁর এই প্রস্তাব শুনে সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ বলেন, অরুণবাবুর প্রস্তাবে যৌক্তিকতা রয়েছে৷ কারণ, বিরোধীরা শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য নাটক করছেন৷ তিনি কটাক্ষের সুরে বলেন, মানুষকে বিভ্রান্ত করা সিপিএমের চিরাচরিত অভ্যাস৷ এদিন মন্ত্রী রতনলাল নাথ জোর গলায় বলেন, ত্রিপুরায় করোনার প্রকোপ বৃদ্ধিতে সিপিএমের হাত রয়েছে৷ সিপিএম করোনা ছড়িয়েছে৷ এই দাবির স্বপক্ষে তিনি তথ্য তুলে ধরে বলেন, গত কিছুদিন বিনা অনুমতিতে সিপিএম সারা ত্রিপুরায় জনসভা করেছে৷ তিনি বলেন, ঊনকোটি জেলায় ছয়টি, ধলাই জেলায় ১০টি, খোয়াই জেলায় ১০টি, পশ্চিম ত্রিপুরা জেলায় তিনটি, সিপাহিজলা জেলায় ২২টি, গোমতী জেলায় ৯টি এবং দক্ষিণ জেলায় ১৪টি জনসভা সিপিএম বিনা অনুমতিতে করেছে৷ তাঁর দাবি, বিনা অনুমতিতে সভা করার জন্য বিরোধী দলনেতা মানিক সরকার, প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্তের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে৷


সংসদ বিষয়ক মন্ত্রী জোর গলায় বলেন, ত্রিপুরায় সিপিএমই করোনা ছড়িয়েছে৷ অবশ্য এদিন ওই প্রস্তাব নিয়ে উপাধ্যক্ষ কোনও সিদ্ধান্ত নেননি৷ এমন-কি আলোচনাও বাড়াননি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top