News Flash

  • Home
  • Uncategorized
  • চিকিৎসায় গাফিলতিতে আইনজীবী ভাস্করের মৃত্যু, প্রমাণিত ডেথ অডিট টিমের রিপোর্টে
Image

চিকিৎসায় গাফিলতিতে আইনজীবী ভাস্করের মৃত্যু, প্রমাণিত ডেথ অডিট টিমের রিপোর্টে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ চিকিৎসায় গাফিলতিতেই আইনজীবী ভাস্কর দেবরায়েরে মৃত্যু হয়েছিল৷ রাজ্য সরকারের গঠিত ডেথ অডিট টিমের রিপোর্টে একথা প্রমাণিত হয়েছে বলে দাবি করেন আইনজীবী পুলক সাহা৷ আজ ত্রিপুরা হাইকোর্টে আইনজীবী ভাস্কর দেবরায় মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলায় শুনানিতে ওই তথ্য উঠে এসেছে৷ পুলকবাবু জানিয়েছেন, চিকিৎসায় গাফিলতির পাশাপাশি জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের পরিকাঠামোর যথেষ্ট ঘাটতি রয়েছে৷ ডেথ অডিট টিম রিপোর্টে সেই কথাও উল্লেখ করেছে৷ আগামী সোমবার এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে আদালত৷ ওইদিন তদন্তকারী অফিসারের কাছে মামলার গতিপ্রকৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়েছে উচ্চ আদালত৷


প্রসঙ্গত, গত সাত মার্চ রাতে আইনজীবী ভাস্কর দেবরায়কে আশঙ্কাজনক অবস্থায় ধলেশ্বরের এক রাস্তা থেকে উদ্ধার করে দমকল বাহিনীর কর্মীরা জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করেন৷ কিন্তু, রাত তিনটা পর্যন্ত তাঁর কোন চিকিৎসা না হওয়ায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ভাস্কর দেবরায়ের মৃত্যু হয়৷ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টে ভাস্করের দেহে সতেরটি বাহ্যিক আঘাতের প্রমাণ রয়েছে৷ এছাড়াও শরীরের অভ্যন্তরেও আঘাত ছিল বলে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে৷ তিনি বলেন, ভাস্করের মৃত্যুর ঘটনায় ত্রিপুরা হাইাকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল৷ রাজ্য সরকার তাঁর মৃত্যুর তদন্তে ডেথ অডিট টিম গঠন করেছিল৷ ওই টিমে আগরতলা সরকারি মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপক এবং চারজন চিকিৎসক ও আইজিএমের একজন চিকিৎসক ছিলেন৷ তাঁরা তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছেন৷ ওই রিপোর্টে ভাস্করের মৃত্যু চিকিৎসায় গাফিলতিতে হয়েছে, তা উল্লেখ রয়েছে৷


মামলাকারী আইনজীবী পুলক সাহা বলেন, ভাস্কর দেবরায়ের মৃত্যুতে এনসিসি থানা এফআইআর নিতে রাজি হয়নি৷ তাই পুলিশ সদর দপ্তরে আইনজীবীরা ভাস্করের মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন৷ ওইদিন রাতে মুখ্য বিচার বিভাগীয় মেজিস্ট্রেটের নির্দেশে পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়৷ এরপরই ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ তিনি বলেন, ডেথ অডিট রিপোর্টে চিকিৎসায় গাফিলিত এবং ট্রমা কেয়ার সেন্টারের পরিকাঠামোর ঘাটতির স্পষ্ট বর্ণনা রয়েছে৷ আগামী সোমবার ওই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য্য করেছে উচ্চ আদালত৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top