News Flash

  • Home
  • Uncategorized
  • ঢাকায় বিএসএফ-বিজিবি শীর্ষ সম্মেলন চলাকালীন ত্রিপুরা সীমান্তে পাচারকারীদের রুখতে গুলি, পতাকা বৈঠকে আলোচনা
Image

ঢাকায় বিএসএফ-বিজিবি শীর্ষ সম্মেলন চলাকালীন ত্রিপুরা সীমান্তে পাচারকারীদের রুখতে গুলি, পতাকা বৈঠকে আলোচনা

আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর (হি.স.) ৷৷ বাংলাদেশের রাজধানী ঢাকায় যখন বিএসএফ এবং বিজিবি-র মধ্যে শীর্ষ সম্মেলন চলছে, তখন ত্রিপুরা সীমান্তে পাচারকারীদের রুখতে গুলি ছুঁড়তে হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে৷ এতে দুই বাংলাদেশি পাচারকারী আহত হয়েছে৷ বিজিবি তাদের আটক করে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে৷ আজ শনিবার ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় ইউএনসিনগরে ভারত-বাংলা সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর পদাধিকারীরা পতাকা বৈঠকে মিলিত হয়েছিলেন৷ ঢাকায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ সম্মেলন চলাকালীন পাচারকে ঘিরে সীমান্তে অস্থিরতা যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে৷


সোনামুড়ার এসডিপিও বিকাশ দেব বলেন, শুক্রবার ভোররাতে সোনামুড়া মহকুমায় ইউএনসিনগরে ভারত-বাংলা সীমান্তে বিএসএফ টহল দিচ্ছিল৷ তখন তাদের নজরে আসে সীমান্তের বেড়া টপকে দুই দেশের পাচারকারীরা মিলে কিছু জিনিসপত্র পাচার করছে৷ তখন বিএসএফ জওয়ানরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে৷ তার পর বিএসএফ পাচারকারীদের উদ্দেশ্যে নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি ছুঁড়ে৷ তাতে বাংলাদেশের দুই পাচারকারী আহত হয়েছে৷ বিএসএফ-এর দাবি, ভারতীয় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷


সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের কথায়, পরবর্তী সময়ে ওই এলাকায় তল্লাশি করে বিএসএফ জওয়ানরা ছয়টি সিলিং ফ্যান উদ্ধার করেছেন৷ সোনামুড়া থানায় ওই ঘটনায় জিডি অ্যান্িন্ট করা হয়েছে৷ তিনি বলেন, আজ ওই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে বিজিবি জানিয়েছে, আহত দুই বাংলাদেশি পাচারকারীকে পুলিশের হাতে দেওয়া হয়েছে৷ সাথে বিএসএফকে বিজিবি গুলি না চালানোর অনুরোধ করেছে৷ পাল্টা বিএসএফও বিজিবি-কে সাফ জানিয়েছে, পাচারকারীরা যাতে ভারতের সীমান্ত অতিক্রম না করে সে বিষয়টি নিশ্চিত হোক৷

প্রসঙ্গত, বিএসএফ এবং বিজিবি-র ডিজিস্তরে গত বৃহস্পতিবার থেকে ঢাকায় আজ সকাল পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকেও দুই দেশের পাচারকারীদের বাধা দেওয়া এবং দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে নজরদারি রাখার জন্য আরও বেশি করে সমন্বয় গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর৷ তবে বিস্ময়কর বিষয় হল, প্রতিবার দুই দেশের ডিজি স্তরের বৈঠক চলার সময় বিএসএফ-বিজিবির মধ্যে কোনও না-কোনও সীমান্তে গুলি ছোঁড়াছুঁড়ির ঘটনা হয়৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top