News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা : বিধানসভার একদিনের বাদল অধিবেশন, থাকছেনা প্রশ্ণোত্তর পর্ব, বিএসি বৈঠক ওয়াকউট করলেন বিরোধীরা
Image

করোনা : বিধানসভার একদিনের বাদল অধিবেশন, থাকছেনা প্রশ্ণোত্তর পর্ব, বিএসি বৈঠক ওয়াকউট করলেন বিরোধীরা

আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর (হি.স.)৷৷ করোনা-র প্রকোপে ত্রিপুরা বিধানসভার বাদল অধিবেশন এক দিনের জন্য অনুষ্ঠিত হবে৷ আগামী ২১ সেপ্ঢেম্বর সোমবার একদিনের জন্য বসবে অধিবেশন৷ তাতে থাকছে না প্রশ্ণোত্তর পর্ব৷ শুধু স্মৃতিচারণ এবং ৯টি বিল এই অধিবেশনে উত্থাপিত হবে৷ এছাড়া, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা-র সার্বিক পরিস্থিতি নিয়ে ত্রিপুরা বিধানসভাকে অবগত করবেন৷ আজ শুক্রবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির (বিএসি) বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে৷ তবে বিরোধী দল সিপিএম এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে আজ বিএসি-র বৈঠক মাঝপথেই বয়কট করে বেরিয়ে গেছে৷


এ-বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরা বিধানসভার বাদল অধিবেশনকে নিয়ে আজ বিএসি-র বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ তাতে, অধ্যক্ষ রেবতীমোহন দাস, উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক সুদীপ রায়বর্মণ, সিপিএম বিধায়ক তপন চক্রবর্তী, বিধায়ক সুধন দাস এবং তিনি নিজেও উপস্থিত ছিলেন৷ বৈঠকে অধ্যক্ষ ইচ্ছা প্রকাশ করেছেন, সারা ভারতের প্রেক্ষাপটে ত্রিপুরাষও খুবই সংক্ষিপ্ত আকারে বিধানসভার অধিবেশন হোক৷ কারণ, সারা দেশেই বিধানসভা অধিবেশন সংক্ষিপ্ত আকারেই হচ্ছে৷


সংসদ বিষয়ক মন্ত্রীর কথায়, গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্য কোনও কিছুই অধিবেশনে রাখা হচ্ছে না৷ এক্ষেত্রে অধিবেশন এক দিনের জন্য অনুষ্ঠিত হবে, এমনটাই সিদ্ধান্ত হয়েছে৷ তাতে, স্মৃতিচারণ, করোনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি এবং ৯-টি বিল উত্থাপন করা হবে৷ অধিকাংশ বিল সংশোধনী আকারে উত্থাপিত হবে৷
সেক্ষেত্রে প্রশ্ণোত্তর পর্ব বাদ দেওয়া হয়েছে৷ অবশ্য অধ্যক্ষ অনুমতি দিয়েছেন, এই অধিবেশনের প্রশ্ণগুলি পরবর্তী অধিবেশনে নতুন করে জমা দিতে হবে না, জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী৷ তিনি জানান, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য সহ ইন্দো-চিন সীমান্তে ২০ জন জওয়ানের শহিদ হওয়া এবং করোনায় আক্রান্ত হয়ে ত্রিপুরায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে৷


এদিকে, বিএসি-র বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী সিপিএম-এর বিধায়করা আপত্তি জানান এবং মাঝপথেই ওয়াকউট করে বেরিয়ে যান৷ সংসদ বিষয়ক মন্ত্রীর কথায়, বিধানসভা অধিবেশন এক দিনের জন্য হওয়ায় তাতে বিরোধীরা আপত্তি জানিয়েছিলেন৷ তখন তাঁদের সারা দেশের তথ্য দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, ত্রিপুরা ছাড়াও অন্য রাজ্যেও করোনা-র প্রকোপে এক দিনের বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে৷ তিনি বলেন, নাগাল্যান্ড, মণিপুর, পাঞ্জাব, বিহার, কেরালা, পুদুচেরি, গোয়া এবং পশ্চিমবঙ্গে এক দিনের জন্য বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে৷ তাতে ছিল না প্রশ্ণোত্তর পর্ব৷ এছাড়া, অসম, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, দিল্লিতে খুবই সংক্ষিপ্ত অধিবেশন অনুষ্ঠিত হয়েছে৷


সমস্ত বিষয়ে অবগত হয়েও বিএসি-র বৈঠক বিরোধীদের ওয়াকউটকে নাটকীয় বলে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ৷ অধ্যক্ষ রেবতীমোহন দাসও বিরোধীদের এই আচরণে বিস্ময় প্রকাশ করেছেন৷ তিনিও বলেন, করোনা-র প্রকোপে বিভিন্ন রাজ্যে বিধানসভা অধিবেশন সংক্ষিপ্ত আকারে করেছে৷ তাই, ত্রিপুরায় সংক্ষিপ্ত আকারে বিধানসভা অধিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে, বিরোধীরা ওয়াকউট কেন করলেন বুঝতে পারছেন না৷ এমন-কি, বিধানসভা অধিবেশনে তাঁদের উপস্থিতি নিয়েই অধ্যক্ষ সন্দেহ প্রকাশ করেছেন৷ এ-বিষয়ে বিরোধী সদস্য তপন চক্রবর্তী বলেন, আজ বিএসি-র বৈঠকে বিভিন্ন বিষয়ে একমত হতে পারিনি৷ মৌলিক কিছু পার্থক্যের জন্যই ওয়াকউট করতে বাধ্য হয়েছি৷
রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল গোবিন্দ বল্লভ পন্থ হাসপাতাল৷ কিন্তু এ হাসপাতালের কোভিড ট্রিটমেন্ট সেন্টারের চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা নিয়ে প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে শিরোনাম দখল করে আছে৷


অবশেষে সংবাদ মাধ্যমের দ্বারা তোলা অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে জিবি হাসপাতালের কোভিড ট্রিটমেন্ট সেন্টারের যান বৃহস্পতিবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা সাংসদ প্রতীমা ভৌমিক৷ তিনি এদিন কোভিড ট্রিটমেন্ট সেন্টার ঘুরে দেখেন এবং রোগীদের খোঁজ খবর নেন৷ রোগীদের সাথে কথা বলে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন৷ সঙ্কটজনক রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে৷ রোগীদের সঠিক পরিষেবা মিলছে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ এবং রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন৷ এদিন সাংসদের পাশে ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদব৷

:

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top