News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় রেলকে নতুন রূপ দেওয়ার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী
Image

ভারতীয় রেলকে নতুন রূপ দেওয়ার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): নতুন ভারতের আকাঙ্ক্ষা এবং আত্মনির্ভর ভারতের প্রত্যাশা অনুযায়ী ভারতীয় রেলকে রূপ দেওয়ার চেষ্টা চলছে। আধুনিকীকরণ এবং স্বনির্ভরতার প্রতীক হল বন্দেভারত-ভারতে তৈরি ট্রেন এখন রেল নেটওয়ার্কের অংশ হয়ে উঠছে। শুক্রবার একটি অনুষ্ঠানে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কোসি রেল সেতু জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও বিহারে নতুন রেললাইন এবং বৈদ্যুতিকরণ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। কোসি নদীর উপরে নির্মিত ১.৯ কিলোমিটার লম্বা কোসি মেগা রেল সেতু তৈরি করতে খরচ হয়েছে ৫১৬ কোটি টাকা। এই সেতু বিহারকে রাজ্যের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করবে। ভারতীয় রেলের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, ৮৬ বছর পর এই সেতু মিথিলা এবং কোসি অঞ্চলকে সংযুক্ত করবে।..নির্মালী ও সরাইগড়ের দূরত্ব ২৯৮ কিলোমিটার থেকে কমে হল ২২ কিলোমিটার।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেন, ৩০০০ কোটি টাকার এই সমস্ত প্রকল্প শুধুমাত্র বিহারের রেল নেটওয়ার্ককে মজবুত করবে না, পাশাপাশি পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতের রেল যোগাযোগ ব্যাবস্থাকেও শক্তিশালী করবে। আমি সকলকে অভিনন্দন জানাতে চাই। প্রধানমন্ত্রী কথায়, বিগত ৬ বছরে, নতুন ভারতের আকাঙ্ক্ষা এবং আত্মনির্ভর ভারতের প্রত্যাশা অনুযায়ী ভারতীয় রেলকে রূপ দেওয়ার চেষ্টা চলছে। আধুনিকীকরণ এবং স্বনির্ভরতার প্রতীক বন্দে ভারত-ভারতের তৈরি ট্রেন রেল নেটওয়ার্কের অংশ হয়ে উঠছে।


কৃষি বিল নিয়ে এই মুহূর্তে উত্তাল দেশ। এই কৃষি বল সম্পর্কে প্রধানমন্ত্রী এদিন বলেন, নূন্যতম সহায়ক মূল্যের মাধ্যমে কৃষকদের ন্যায্যমূল্য প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সরকার। আগের মতোই ক্রয় চালিয়ে যাবে সরকার। প্রধানমন্ত্রীর কথায়, কয়েক দশক ধরে যাঁরা দেশ শাসন করেছে তাঁরাই কৃষকদের বিভ্রান্ত করছে। কৃষকদের মিথ্যা কথা বলছে তাঁরা।… কৃষকদের এই নতুন প্রাপ্তি অনেকেই অপছন্দ করছেন, কৃষকরা তাঁদের দেখছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top