News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা আবহে মহালয়া ও বিশ্বকর্মা পূজা, কঠোর প্রশাসন
Image

করোনা আবহে মহালয়া ও বিশ্বকর্মা পূজা, কঠোর প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মা পূজা৷ এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সরকারি নির্দেশিকা যথাযথভাবে মেনে বিশ্বকর্মা পূজা করতে হবে৷ পশ্চিম জেলার জেলাশাসক এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু বিধিনিষেধ আরোপ করেছেন৷ পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর শৈলেশ কুমার যাদব বুধবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে তথ্য দিতে গিয়ে জানান সরকারি নির্দেশিকা মেনেই বিশ্বকর্মা পুজো করতে হবে৷


সরকারি নীতি নির্দেশিকা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ নীতি নির্দেশিকার মধ্যে রয়েছে খোলা জায়গায় মন্ডপ করতে হবে৷ অন্যান্য বছরের মতো বিশেষ আলোর ব্যবস্থা করা যাবে৷ ১০ জনের বেশি দর্শনার্থী একসঙ্গে সমবেত হতে পারবেন না৷ এক সংক্রান্ত বিধি নিষেধ সম্পর্কে প্রতিটি পুজো কমিটিকে অবগত করা হয়েছে৷
জেলা প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জেলাশাসক জানিয়েছেন৷ উল্লেখ্য অরুনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যেই পূজা-পার্বণের ক্ষেত্রেও বিশেষ বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ এবছর শারদীয়া দুর্গাপূজা ধরনের বিধি-নিষেধ আরোপ করা হবে৷প্রীতি নিষেধ অমান্য করা হলে পুজো বাতিল করে দেওয়া হবে৷

পিতৃপক্ষের অবসান এবং মাতৃ পক্ষের আগমন৷ মহালয়ার মধুতে সূচনা হবে মাতৃ পক্ষের৷ অন্যান্য বছর মহালয়ার ভোররাত থেকে প্রথম ভ্রমণ এ বের হতেন হাজার হাজার মানুষ৷ দীর্ঘকাল ধরেই এই রীতি নীতি প্রচলিত৷ প্রকৃতপক্ষে মহালয়ার মধ্য দিয়েই শারদীয় দূগর্োৎসবের আনুষ্ঠানিক সূচনা হয় থাকে৷কিন্তু এবছর করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে মহালয়ার ভোররাতে পুণ্যার্থীদের প্রাতঃভ্রমণে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে৷ সদরের মহকুমা পুলিশ আধিকারিক এক বার্তায় মহালয়ার ভোররাতে প্রাতঃভ্রমণে বের না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন৷
প্রাতঃভ্রমণে বের হলে করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকবে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ সে কারণেই প্রাতঃভ্রমণে বের হওয়া থেকে বিরত থাকতে হবে৷সরকারি নীতি নির্দেশিকা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়৷সরকারি এই নীতি নির্দেশিকা যাদের ফলে স্বাভাবিক কারণেই মহালয়ার ভোররাতে অন্যান্য বছরের মতো এ বছর প্রাতঃভ্রমণ কারীদের যেমন আনাগোনা পরিলক্ষিত হবে না৷ প্রত্যেককেই ঘরে বসে মহালয়ার আনন্দ উপভোগ করতে হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top